স্ট্রিম সংবাদদাতা

কক্সবাজার সমুদ্রসৈকতের বালিয়াড়িতে অবৈধ স্থাপনা নির্মাণ করে ব্যবসা পরিচালনাকারী সাময়িক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে বিচ ম্যানেজমেন্ট কমিটি। বালিয়াড়িতে পরিচালিত সব সাময়িক ব্যবসার কার্ড বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সম্প্রতি জারি করা এক জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী অর্থবছর থেকে আর কোনো সাময়িক কার্ড নবায়ন করা হবে না। সুপ্রিম কোর্টের দেওয়া আদেশ এবং সাময়িক কার্ডের শর্ত লঙ্ঘনের অভিযোগের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, পরিবেশ অধিদপ্তর ও পরিবেশ মন্ত্রণালয়ের নির্দেশনার আলোকে সমুদ্রসৈকতের বালিয়াড়িতে পরিচালিত সাময়িক ব্যবসা বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। বিচ ম্যানেজমেন্ট কমিটির (সৈকত ব্যবস্থাপনা কমিটি) চেয়ারম্যান ও জেলা প্রশাসক আব্দুল মান্নান জানিয়েছেন, সৈকতের কোনো অংশে নতুন করে আর কোনো সাময়িক কার্ড ইস্যু করা হবে না। একই সঙ্গে বর্তমানে ইস্যু করা কার্ডগুলোর মেয়াদ আজ ৩০ জুন ২০২৬ তারিখে শেষ হওয়ার পর আগামী ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য সেগুলো আর নবায়ন করা হবে না।
এর আগে গত ১ জুন এক পত্রের মাধ্যমে সংশ্লিষ্ট সব ব্যবসায়ীকে বিষয়টি জানানো হয়েছিল। এই অবস্থায় সৈকতে অবস্থানরত সব সাময়িক ব্যবসায়ীকে দ্রুত নিজ দায়িত্বে দোকান ও অন্যান্য স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য অনুরোধ জানিয়েছে বিচ ম্যানেজমেন্ট কমিটি। অন্যথায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে। সৈকতের পরিবেশ ও প্রাকৃতিক বালিয়াড়ি সংরক্ষণে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

.png)
-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
৩৪ মিনিট আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
১ ঘণ্টা আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে