স্ট্রিম প্রতিবেদক

জাতীয় সংসদে পাস হওয়া ‘শ্রম আইন (সংশোধন) বিল ২০২৬’-কে স্বাগত জানিয়েছে বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ)। একইসঙ্গে এই বিল পাস করায় সরকারকে ধন্যবাদ জানিয়েছে সংগঠনটি।
বিকেএমইএ বলেছে, অতীতে কিছু আন্তর্জাতিক সংস্থার নির্দেশনায় অন্তর্বর্তীকালীন সরকার ত্রিপক্ষীয় পরামর্শ কমিটির সিদ্ধান্ত উপেক্ষা করে আইনের কিছু ধারায় অস্পষ্টতা ও বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করেছিল।
সংগঠনটির মতে, এসব উদ্যোগ শিল্প খাতে দীর্ঘমেয়াদে শ্রম অসন্তোষের ঝুঁকি তৈরি করেছিল। এর ফলে শিল্প-কারখানা ও শ্রমিক উভয়ের ক্ষতির আশঙ্কা তৈরি হয় এবং বিদেশি ক্রেতাদের কাছেও নেতিবাচক বার্তা পৌঁছায়।
বর্তমান নির্বাচিত সরকার সংশোধিত শ্রম আইনের কিছু ধারা পরিবর্তন করে বিলটি পাস করলেও এখনও কিছু ক্ষেত্রে অস্পষ্টতা রয়ে গেছে বলে উল্লেখ করেছে বিকেএমইএ। সংগঠনটির মতে, এসব বিভ্রান্তি ভবিষ্যতে শ্রম অসন্তোষ সৃষ্টি করতে পারে। এর প্রভাবে দেশি-বিদেশি বিনিয়োগ নিরুৎসাহিত হওয়ার পাশাপাশি ব্যবসা সহজীকরণও ক্ষতিগ্রস্ত হতে পারে।
শিল্প খাতে স্থিতিশীল ও শান্তিপূর্ণ উৎপাদন ব্যবস্থা নিশ্চিত করতে ভবিষ্যতে শ্রমবিধি ও সংশ্লিষ্ট আইন সংশোধনের সময় এসব অস্পষ্টতা দূর করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি।
এ ছাড়া শ্রমিকদের অন্যায়ভাবে ‘ব্ল্যাক লিস্টিং’ করাকে অসৎ শ্রম আচরণ হিসেবে বিবেচনা করে শাস্তির বিধান অন্তর্ভুক্ত করায় সন্তোষ প্রকাশ করেছে বিকেএমইএ। সংগঠনটি মনে করে, এই উদ্যোগ শিল্পে ন্যায্যতা ও ভারসাম্য প্রতিষ্ঠায় সহায়ক হবে।
তবে একইসঙ্গে বিকেএমইএ জানিয়েছে, কোনো ব্যক্তি শ্রমিক পরিচয়ে আইনবহির্ভূত দাবি তুলে শিল্প-কারখানায় দাঙ্গা, ভাঙচুর, অগ্নিসংযোগ, কর্মকর্তাদের জিম্মি করে মারধর, অবৈধ ধর্মঘট বা অন্য শ্রমিকদের কাজে বাধা দিলে সেটিকেও অসৎ শ্রম আচরণ হিসেবে গণ্য করে আরও কঠোর শাস্তির বিধান রাখা প্রয়োজন।
সংগঠনটির সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, ‘আন্তর্জাতিক সংস্থা ও বিভিন্ন দূতাবাস বাংলাদেশের শ্রম আইন সংস্কারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তবে তাদের উচিত আন্তর্জাতিক ক্রেতারা বাংলাদেশি পোশাক সরবরাহকারীদের ন্যায্য ও নৈতিক মূল্য দিচ্ছে কি না, সে বিষয়েও নজরদারি বাড়ানো।’
তিনি সতর্ক করে বলেন, এই বিষয়ে যথাযথ তদারকি না থাকলে শেষ পর্যন্ত শিল্প-কারখানা এবং শ্রমিক—উভয়পক্ষই ক্ষতিগ্রস্ত হবে।

.png)
পদত্যাগের দুই দিন পর রাষ্ট্রীয় বাসভবন ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রোববার (২৬ জুলাই) দুপুর আড়াইটার দিকে তিনি বঙ্গভবন থেকে রাজধানীর গুলশানে নিজের বাসার উদ্দেশে রওনা দেন।
৮ মিনিট আগে
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। রোববার (২৬ জুলাই) বেলা সাড়ে ১১টার শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে একাত্তরের বীর সেনানিদের প্রতি শ্রদ্ধা জানান তিনি।
৩৫ মিনিট আগে
কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্ত দিয়ে ভারত থেকে চারজন বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করেছে। তবে বিষয়টি টের পেয়ে তাদের প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (৬০ বিজিবি) ব্রাহ্মণবাড়িয়ার ব্যাটালিয়ন। তাদের মধ্যে এক নারী ও তিন শিশু রয়েছেন। রোববার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘পদোন্নতির ক্ষেত্রে কোনো কর্মকর্তার রাজনৈতিক পরিচয় বা ব্যক্তিগত পছন্দ-অপছন্দ যেন মূল্যায়নে প্রভাব না ফেলে। পেশাগত দক্ষতা, নেতৃত্বের সক্ষমতা, সততা, বিশ্বস্ততা, শৃঙ্খলা, আনুগত্য এবং দায়িত্ব পালনের যোগ্যতাকেই পদোন্নতির প্রধান মানদণ্ড হিসেবে বিবেচনা করতে হবে।’
২ ঘণ্টা আগে