প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্যসেবা পৌঁছাতে হবে: জুবাইদা রহমান

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক

প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১৫: ৪৭
সভায় কথা বলেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান। সংগৃহীত ছবি
সভায় কথা বলেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান। সংগৃহীত ছবি

প্রান্তিক মানুষের দোরগোড়ায় মৌলিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার তাগিদ দিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান। রোববার (১৩ সেপ্টেম্বর) রাজধানীর বিজয় সরণির নভোথিয়েটারে ‘সাশ্রয়ী ও অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবার সুযোগ সম্প্রসারণ’ শীর্ষক সভায় এ কথা বলেন তিনি।

জুবাইদা রহমান বলেন, ‘স্বাস্থ্যব্যবস্থাকে কেবল চিকিৎসার মধ্যে সীমাবদ্ধ না রেখে রোগ প্রতিরোধ ও আগাম শনাক্তকেন্দ্রিক করতে হবে। প্রত্যন্ত অঞ্চলের মানুষকে চিকিৎসার জন্য দূর-দূরান্তে যেতে হয়, এই পরিস্থিতি বদলাতে দেশের ৯০ হাজারের বেশি গ্রামে মৌলিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে।’

তিনি বলেন, স্বাস্থ্যসেবাকে কেবল আধুনিক হাসপাতাল ও প্রযুক্তিনির্ভর চিকিৎসার মধ্যে আটকে রাখা যাবে না। ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং শিশুদের টিকাদান কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন জুবাইদা রহমান।

এ ছাড়া হৃদরোগ, ক্যানসার ও ডায়াবেটিসের মতো অসংক্রামক রোগ প্রতিরোধে দেশব্যাপী সামাজিক স্ক্রিনিং ও নিয়মিত স্বাস্থ্য পর্যবেক্ষণের ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানান তিনি।

স্বাস্থ্যসেবাকে জনগণের মৌলিক অধিকার হিসেবে প্রতিষ্ঠার অঙ্গীকার করে ডা. জুবাইদা রহমান জানান, সরকারের পরিকল্পনা অনুযায়ী স্বাস্থ্য খাতে জিডিপির বরাদ্দ ধীরে ধীরে ৫ শতাংশে উন্নীত করা হবে। এ ছাড়া স্বাস্থ্যসেবার সক্ষমতা বাড়াতে এক লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে। এই নিয়োগে নারী কর্মীদের অগ্রাধিকার দেওয়া হবে।

এর আগে শনিবার সকালে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর নভোথিয়েটার প্রাঙ্গণে তিন দিনব্যাপী ‘ইনোভেশন ফেয়ার’-এর উদ্বোধন করেন। আগামী ১৪ সেপ্টেম্বর পর্যন্ত এই মেলা চলবে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত এটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত