স্থানীয় নির্বাচনে আইনশৃঙ্খলা বিষয়ে ইসির সভা ১৬ সেপ্টেম্বর

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

বাংলাদেশ নির্বাচন কমিশন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ নির্বাচন কমিশন। ছবি: সংগৃহীত

স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা বিষয়ে সভা করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১৬ সেপ্টেম্বর রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ সভা হবে। সভাপতিত্ব করবেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

গত ১০ সেপ্টেম্বর ইসি থেকে এ সংক্রান্ত চিঠি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, পুলিশের মহাপরিদর্শক, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিবসহ আইনশৃঙ্খলা সংশ্লিষ্টদের দেওয়া হয়।

এতে বলা হয়, ঠাকুরগাঁও-১ শূন্য আসনের নির্বাচন এবং আসন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক এ সভা হবে।

এদিকে, স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে রোববার (১৩ সেপ্টেম্বর) নির্বাচন কমিশনাররা বৈঠক করেছেন। দুপুরে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কার্যালয়ে এই সভা হয়।

ইসি সূত্রে জানা যায়, সভায় কোন ইউনিয়ন পরিষদে নির্বাচন আগে হবে তা নিয়ে আলোচনা করেছেন নির্বাচন কমিশনাররা।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত