চুয়াডাঙ্গায় ট্রাকে পাচারের সময়ে ৪৪০ বস্তা টিএসপি সার জব্দ

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
চুয়াডাঙ্গা

সারসহ আটক হওয়া ট্রাক। ছবি: সংগৃহীত
সারসহ আটক হওয়া ট্রাক। ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গায় বিএডিসির গোডাউন থেকে বরাদ্দকৃত ৪৪০ বস্তা টিএসপি পাচারের সময় একটি ট্রাক আটক করেছে স্থানীয়রা। রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে আলমডাঙ্গা উপজেলার হাটবোয়ালিয়া সড়কের চিৎলা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। পরে হাপানিয়া ক্যাম্প পুলিশ ঘটনাস্থলে গিয়ে সারসহ ট্রাকটি ক্যাম্পে নিয়ে যায়।

স্থানীয়রা জানান, বিপুল পরিমাণ সরকারি সার বৈধ কাগজপত্র ছাড়াই অন্যত্র সরিয়ে নেওয়ার সময় ট্রাকটি আটক করা হয়। ট্রাকে থাকা চালানে পণ্যের বিবরণে টিএসপি সার এবং পরিবহনের পরিমাণসহ বিভিন্ন তথ্য হাতে লেখা ছিল। তবে চালান কপির তথ্যের সঙ্গে আটক সার, ট্রাকের গন্তব্য ও সংশ্লিষ্ট ব্যক্তিদের তথ্যের কোনো মিল পাওয়া যায়নি।

আটক সারগুলো আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়িয়া ইউনিয়নের মুদি ব্যবসায়ী মিনারুল ইসলামের।

সার আটকের পর মিনারুল ইসলাম জানান, সারগুলো যশোরের নওয়াপাড়া থেকে ট্রাকে করে আনা হচ্ছিল। ইউনিয়নের কৃষকদের চাহিদা অনুযায়ী সার সরবরাহ করতে না পারায় নওয়াপাড়া থেকে সার এনে দেওয়ার চেষ্টা করা হচ্ছিল বলে তিনি দাবি করেন।

স্থানীয়দের অভিযোগ, এর আগেও মিনারুলের গোডাউন থেকে বিপুল পরিমাণ সার উদ্ধার করেছিল উপজেলা কৃষি অফিস। অনুমোদিত সরকারি ডিলার পয়েন্টে যে পরিমাণ সার থাকার কথা, মিনারুলের গোডাউনে নিয়মিতভাবে তার থেকে বেশি পরিমাণ সার মজুত থাকার অভিযোগ রয়েছে। তার গোডাউন থেকে আশপাশের বিভিন্ন জেলায় সার সরবরাহ করা হয়ে থাকে। তার সঙ্গে স্থানীয় প্রভাবশালী ব্যক্তি এবং বড় ধরনের সার পাচারকারী সিন্ডিকেট জড়িত থাকতে পারে।

এ বিষয়ে আলমডাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদ হোসেন পলাশ স্ট্রিমকে বলেন, সার পাচারের সঙ্গে জড়িত অভিযুক্ত মিনারুল ইসলামসহ জব্দকৃত সার এবং ট্রাক চালককে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। কোনো সিদ্ধান্ত নেওয়া হলে বিস্তারিত জানানো হবে।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত