স্ট্রিম সংবাদদাতা

ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য (এমপি) শাহ্ নূরুল কবির শাহীন দলের সব পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। আজ রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করে ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগের ঘোষণা দেন তিনি। ইতিমধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হতে তিনি মনোনয়ন সংগ্রহ করেছেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বরাবর দেওয়া পদত্যাগপত্রে শাহ্ নুরুল কবির শাহীন উল্লেখ করেন, তিনি বর্তমানে ময়মনসিংহ জেলা শাখা (উত্তর) সদস্য ও ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। ব্যক্তিগত অসুবিধা থাকায় আজ থেকে দলের সব পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।
শাহ্ নূরুল কবির ঈশ্বরগঞ্জ পৌর এলাকার কাঁকনহাটি গ্রামের বাসিন্দা। ২০০১ সালে বিএনপির মনোনয়নে ময়মনসিংহ-৮ আসনে প্রথমবারের মতো সংসদ সদস্য হয়েছিলেন তিনি। এবারের জাতীয় সংসদ নির্বাচনে ওই আসনে দলীয় মনোনয়ন পান উপজেলা বিএনপির আহ্বায়ক লুৎফুল্লাহেল মাজেদ। মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে আসন্ন নির্বাচনে অংশ নিতে গত ১৮ ডিসেম্বর সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়ন সংগ্রহ করেন।
শাহ্ নুরুল কবির শাহীন বলেন, ‘আমি ব্যক্তিগত কারণে দল থেকে পদত্যাগ করেছি। পদত্যাগপত্র ডাকযোগে দলীয় কার্যালয়ে পাঠানো হয়েছে। আমি আগামী নির্বাচনে অংশ নেব।’ ছাত্রজীবন থেকে শুরু করে ৪৩ বছর ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন তিনি।

.png)

প্রবাসীদের সুবিধার্থে রাজধানীর আশকোনায় হজ্জ ক্যাম্পে ১০০ শয্যার আবাসন ব্যবস্থা চালু হবে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। রোববার (২৬ জুলাই) হজ্জ ক্যাম্প পরিদর্শন শেষে তিনি এ কথা জানান।
৩ মিনিট আগে
রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা নিয়ে স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)। রোববার (২৬ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের এ কথা জানান ইসি সচিব আখতার আহমেদ।
৮ মিনিট আগে
শুধু চাকরির পেছনে না ছুটে কৃষিভিত্তিক শিল্প, অ্যাগ্রো বিজনেস ও উদ্ভাবনী কৃষি উদ্যোগের মাধ্যমে তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
১৭ মিনিট আগে
২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন আগামীকাল সোমবার (২৭ জুলাই) শুরু হচ্ছে। যা চলবে আগামী ২৪ সেপ্টেম্বর পর্যন্ত। এ সময়ের মধ্যে হজে যেতে ইচ্ছুক ব্যক্তিদের প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করতে হবে। রোববার (২৬ জুলাই) এক তথ্যবিবরণীতে এ তথ্য জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
২৬ মিনিট আগে