স্ট্রিম সংবাদদাতা

ময়মনসিংহের গফরগাঁওয়ে একটি পুরাতন ঘরের টিনের বেড়া মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুজনের মৃত্যু হয়েছে। তাদের বাঁচাতে গিয়ে আহত হয়েছেন আরেকজন। শুক্রবার (৩ এপ্রিল) বেলা ৩টার দিকে উপজেলার রাওনা ইউনিয়নের খাড়ুয়া বড়াইল গ্রামে এই ঘটনা ঘটে।
মৃতরা হলেন– খাড়ুয়া বড়াইল গ্রামের শামসুল হকের ছেলে সপ্তম শ্রেণির ছাত্র মো. সাকিব (১৩) ও তাঁর ভগ্নিপতি উপজেলার রসুলপুর ইউনিয়নের সান্দিয়াইন গ্রামের আব্দুল জব্বার (৭০)।
পুলিশ ও স্থানীয়রা জানান, শামসুল হকের পুরাতন টিনশেড ঘরের বেড়া মেরামতের কাজ চলছিল। এ সময় বিদ্যুতের একটি লিকেজ থেকে টিনের বেড়ায় বিদ্যুৎ ছড়িয়ে পড়ে। এতে সাকিব ও আব্দুল জব্বার গুরুতর আহত হন। তাদের উদ্ধার করতে গিয়ে শামসুল হকও বিদ্যুৎস্পৃষ্ট হন। স্থানীয়রা উদ্ধার করে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক রাতুল বালা বিশ্বাস জানান, হাসপাতালে আনার আগেই সাকিব ও আব্দুল জব্বার মারা গেছেন। শামসুল হককে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
গফরগাঁও থানার ওসি আ স ম আতিকুর রহমান পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে।

.png)

সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
৪ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
২২ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের নিউ চাষাড়ায় মাদক কারবারিদের ধরতে অভিযানে গিয়ে গুলি ও ইট-পাটকেল হামলার শিকার হয়েছে পুলিশ। এতে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। এছাড়া গুলিবিদ্ধ অবস্থায় চিহ্নিত মাদক কারবারি জসিম ও তাঁর সহযোগীকে আটক করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বেলা সাড়ে ৩টার দিকে নগরীর ফতুল্লা থানার নিউ চাষাঢ়া ইসদাইর রেলল
১ ঘণ্টা আগে