স্ট্রিম সংবাদদাতা

মেহেরপুরের গাংনী সীমান্ত দিয়ে আবারও ৭ জনকে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী (বিএসএফ)। তবে গ্রামবাসী ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বাধার মুখে তারা শূন্যরেখায় আটকা পড়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) ভোরের দিকে উপজেলার সহড়াতলা সীমান্ত দিয়ে তাদের ঠেলে পাঠানোর চেষ্টা করা হয়। তাদের মধ্যে একজন নারী ও ছয়জন পুরুষ রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সহড়াতলা সীমান্তের ১৪২/৫-এস সাব-পিলারের কাছে শূন্যরেখা এলাকায় সাতজন নারী-পুরুষকে অবস্থান করতে দেখা যায়। তাদের বাংলাদেশে পুশইনের চেষ্টা চলছে— এমন খবর পেয়ে দ্রুত সেখানে অবস্থান নেয় বিজিবি। এ সময় স্থানীয় জড়ো হলে তারা বাংলাদেশে প্রবেশ করতে পারেনি।
গ্রামবাসীর দাবি, গভীর রাতে ভারতের সীমান্ত কাঁটাতারের অভ্যন্তরে কয়েকজনকে নিয়ে আসা হয়। সেখানে তারা ঘোরাফেরা করার সময় বিষয়টি স্থানীয়দের নজরে আসে। খবর পেয়ে বিজিবি ঘটনাস্থলে গিয়ে কঠোর অবস্থান নেয়।
স্থানীয় বাসিন্দা রোকনুজ্জামান বলেন, ‘তাদের সীমান্তে দেখতে পেয়ে আমরা বিজিবিকে জানাই। পরে বিজিবি ও স্থানীয়দের অবস্থানের কারণে তারা বাংলাদেশে ঢুকতে পারেনি।’
সাতজনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা রোধের তথ্য জানিয়ে বিজিবি-৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান বলেন, বৃহস্পতিবার ভোরের দিকে বিএসএফের চেষ্টা বিজিবি প্রতিহত করেছে। সীমান্তে আমাদের সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সেখানে নজরদারি বাড়ানোর পাশাপাশি স্থানীয়দের সহযোগিতায় যেকোনো ধরনের অনুপ্রবেশ রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এর আগে ৬ জুন একই সীমান্ত দিয়ে শিশুসহ সাতজনকে পুশইন চেষ্টা করে বিএসএফ। তবে বিজিবি এবং স্থানীয় লোকজনের বাধার মুখে শূন্যরেখায় আটকা পড়ে তারা। দুদিন পর রাতের আঁধারে তাদের ফিরিয়ে নেয় বিএসএফ। একই সীমান্ত দিয়ে আবারও পুশইনের চেষ্টায় স্থানীয় লোকজনের মধ্যে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।

.png)

সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
৩ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
২১ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের নিউ চাষাড়ায় মাদক কারবারিদের ধরতে অভিযানে গিয়ে গুলি ও ইট-পাটকেল হামলার শিকার হয়েছে পুলিশ। এতে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। এছাড়া গুলিবিদ্ধ অবস্থায় চিহ্নিত মাদক কারবারি জসিম ও তাঁর সহযোগীকে আটক করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বেলা সাড়ে ৩টার দিকে নগরীর ফতুল্লা থানার নিউ চাষাঢ়া ইসদাইর রেলল
১ ঘণ্টা আগে