রামপুরায় মাদ্রাসায় ছাত্রের লাশ
স্ট্রিম প্রতিবেদক

রাজধানীর রামপুরার একটি মাদ্রাসায় শিশু শিক্ষার্থীকে বলাৎকার ও আত্মহত্যায় প্ররোচনার মামলায় প্রধান আসামি শিহাব হোসেনকে (১৯) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে পাবনার বেড়া থানার খাকছাড়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে রামপুরা থানা পুলিশের বিশেষ দল।
পুলিশ জানিয়েছে, গত মঙ্গলবার রাতে রামপুরার বনশ্রী সি-ব্লকের ‘আলোকিত কুরআন ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসা’ থেকে মো. আব্দুল্লাহ (১০) নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। সুরতহাল প্রতিবেদনে শিশুটিকে বলাৎকারের লক্ষণ পায় পুলিশ। পরে জিজ্ঞাসাবাদে একই মাদ্রাসার ছাত্র শিহাব হোসেনের কথা জানা যায়।
পুলিশ আরও জানায়, মাদ্রাসা কর্তৃপক্ষকে জিজ্ঞাসাবাদে জানা যায়, শিহাব এর আগে মাদ্রাসার চারজন ছাত্রের সঙ্গে বলপূর্বক অস্বাভাবিক যৌনাচারে লিপ্ত হয়েছিল। মঙ্গলবার শিশু আব্দুল্লাহ আত্মহত্যা করার আগেই সে গ্রামের বাড়ি পাবনায় পালিয়ে যায়।
এ ঘটনায় রামপুরা থানায় শিহাবের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে এবং আত্মহত্যায় প্ররোচনার দুটি মামলা হয়।
এর মধ্যে মাদ্রাসা কর্তৃপক্ষ মঙ্গলবারই নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯ (১) ধারায় মামলা করে। ওই অভিযোগে আরও চার শিশুর নিপীড়নের শিকার হওয়া কথা উল্লেখ করা হয়েছে। এর পরদিন শিহাব ও অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে আরেকটি মামলা করেন শিশু আব্দুল্লাহর মা। এতে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারার পাশাপাশি দণ্ডবিধির ৩০৬ ধারায় অভিযোগ দেওয়া হয়।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের উপকমিশনার (ডিসি) হারুন অর রশীদ জানান, গ্রেপ্তার শিহাবকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হবে। তিনি স্বেচ্ছায় জবানবন্দি দিতে রাজি হলে রিমান্ডের আবেদন করা হবে না। রাজি না হলে ৭ দিনের রিমান্ড চাওয়া হবে।

.png)

রাজধানীর ভাটারা নতুন বাজার এলাকায় ভাড়া বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ তিনজনই মারা গেছেন। শনিবার (২৫ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে জাতীয় বান ইনস্টিটিউটে গৃহবধূ ফাহিমা আক্তারের (২১) মৃত্যু হয়।
৩ ঘণ্টা আগে
রাজধানীর মতিঝিলে মেট্রোরেল স্টেশনের কাছে ছাতায় লুকিয়ে রাখা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) নিষ্ক্রিয় করার পরে তদন্তে নেমেছে পুলিশ। তাদের ভাষ্য, এটি সময় নিয়ন্ত্রিত। সেট করা সময়ের পরে বিস্ফোরণ ঘটতো। অতীতে উগ্রবাদী সংগঠনের আইইডির সঙ্গে এটির গঠনগত মিল রয়েছে।
১২ ঘণ্টা আগে
লালমনিরহাটের আদিতমারীতে এক ছাত্রকে (১২) বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক শাহজালাল হককে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে ভুক্তভোগী ছাত্রের বাবা বাদী হয়ে আদিতমারী থানায় একটি মামলা করেন। আজ শনিবার ওই শিক্ষককে আদালতে সোপর্দ হলে তাঁকে কারাগারে পাঠান বিচারক।
১৩ ঘণ্টা আগে
মসজিদ, পাশেই ধানখেত। মসজিদের আঙিনায় জাতীয় পতাকার সঙ্গে উড়ছে বিএনপির পতাকা। সেখানেই খুপড়ি ঘরে বসবাস রাজীব শাহের। খোদ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের বুকে তিনি সাম্রাজ্য গড়ে নাম দিয়েছেন ‘নবাবপাড়া’।
১৪ ঘণ্টা আগে