স্ট্রিম প্রতিবেদক

সাফল্যের সঙ্গে দায়িত্বশীলতার মিলনে উৎকর্ষতা অর্জিত হয় বলে মন্তব্য করেছেন বেসরকারি গবেষণাপ্রতিষ্ঠান পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টারের (পিপিআরসি) নির্বাহী চেয়ারম্যান হোসেন জিল্লুর রহমান। তিনি বলেন, দেশপ্রেম মানে কেবল স্লোগান, আবেগ বা আনুষ্ঠানিকতা নয়। নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীলভাবে কাজ করাই প্রকৃত দেশপ্রেম।
শনিবার (২৪ জানুয়ারি) রাজধানীর কাকরাইলে ওয়াইএমসিএ ভবনে কোয়ান্টাম ফাউন্ডেশনের মুক্ত আলোচনায় এসব কথা বলেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক এই উপদেষ্টা। তিনি বলেন, রাষ্ট্র ও সমাজের প্রতি দায়বদ্ধতার প্রকৃত প্রকাশ ঘটে মানুষের দৈনন্দিন কাজের মাধ্যমে। দায়িত্বে অবহেলা করে দেশপ্রেমের বড় বড় দাবি তোলা আত্মপ্রবঞ্চনার শামিল।
হোসেন জিল্লুর রহমান বলেন, দেশপ্রেমকে আমরা প্রায়ই আবেগী বক্তব্য, প্রতীকী আচরণ বা অন্যকে দোষারোপের মধ্যে সীমাবদ্ধ করে ফেলি। অথচ যে যেখানে আছেন—শিক্ষক, চিকিৎসক, সাংবাদিক, পুলিশ, প্রশাসক কিংবা সাধারণ নাগরিক সবার নিজের দায়িত্ব সৎভাবে ও দক্ষতার সঙ্গে পালন করাই রাষ্ট্রের জন্য সবচেয়ে বড় অবদান।
তিনি বলেন, কোনো কাজ কেন হয় না অথবা হচ্ছে না– সেটি নিয়ে নেতিবাচক আলোচনায় ব্যস্ত না থেকে, কীভাবে হতে পারে নিজ থেকে তার উদ্যোগ নিতে হবে। কাজটা নিজে করে দেখাতে হবে, পেশাগত জীবনে উদ্ভাবনী হতে হবে। তাহলেই সমাজ এগিয়ে যাবে।
বিশিষ্ট এই অর্থনীতিবিদ বলেন, ব্যক্তির চরিত্র ও অভ্যাসের পরিবর্তন ছাড়া টেকসই সামাজিক পরিবর্তন সম্ভব নয়। আত্মপলব্ধি, আত্মশুদ্ধি ও আত্মসমালোচনার মধ্য দিয়েই দায়িত্বশীল নাগরিক তৈরি হয়।
সভাপতির বক্তব্যে বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিলের (বিএমআরসি) চেয়ারম্যান অধ্যাপক ডা. সায়েবা আক্তার বলেন, সুস্থ সমাজ ও রাষ্ট্র গঠনে ব্যক্তিগত শৃঙ্খলা ও পেশাগত নৈতিকতার বিকল্প নেই। প্রত্যেকে যদি নিজের জায়গা থেকে সঠিক কাজটি করেন, নিজেকে ফাঁকি না দেন তাহলে সামষ্টিকভাবে সমাজ ও রাষ্ট্রে ইতিবাচক পরিবর্তন আসবে।

.png)

চাঁদপুরে শোকাবহ আগস্ট উপলক্ষে আয়োজিত কাঙালি ভোজ চলাকালে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীসহ ৯ জনকে আটক করে সদর মডেল থানা পুলিশ।
১৪ মিনিট আগে
সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য আইনুল হকের গাড়িবহরে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে রায়গঞ্জ উপজেলার ধানগড়া এলাকায় এ ঘটনা ঘটে। সংসদ সদস্যর ওপর হামলার ঘটনার প্রতিবাদে রায়গঞ্জের বিভিন্ন স্থানে প্রতিবাদ মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা। ঘটনার পর এমপির সঙ্গে থাকা ফয়স
২৮ মিনিট আগে
মহেশখালীর দুটি ভাসমান টার্মিনাল সচল হওয়ার পর জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়েছে। পেট্রোবাংলার দেওয়া তথ্য অনুযায়ী, শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যা ৬টায় গ্যাস মিলেছে দৈনিক ২৪৪ কোটি ৩০ লাখ ঘনফুট।
১ ঘণ্টা আগে
যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
২ ঘণ্টা আগে