স্ট্রিম প্রতিবেদক

দুই দিনের সফরে ঢাকা পৌঁছেছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি পল কাপুর। এ সফরে দুই দেশের রাজনৈতিক সম্পর্কের পাশাপাশি দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি বাস্তবায়ন সবচেয়ে বেশি অগ্রাধিকার পাবে।
মঙ্গলবার (৩ মার্চ) রাত ৮টার দিকে ঢাকায় পৌঁছান যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর এই শীর্ষ কর্মকর্তা। কূটনৈতিক সূত্র অনুযায়ী, রাজনৈতিক আলাপ-আলোচনার পাশাপাশি এ সফরে রোহিঙ্গা সংকট ও মধ্যপ্রাচ্যের উদ্ভূত পরিস্থিতি গুরুত্বের সঙ্গে আলোচিত হবে।
সফরসূচি অনুযায়ী, বুধবার (৪ মার্চ) পল কাপুর পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদিরের সঙ্গে বৈঠক করবেন। একই দিন সন্ধ্যায় তিনি দেশের ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন।
সফরের শেষ দিন বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবীর এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে পলের সাক্ষাতের কথা রয়েছে। সফর শেষে সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত ইফতার মাহফিলে অংশ নেবেন তিনি।
মার্কিন দূতাবাস এক বিবৃতিতে পল কাপুরকে স্বাগত জানিয়ে বলেছে, এ সফর দুই দেশের কৌশলগত সম্পর্ককে আরও শক্তিশালী করবে। ওয়াশিংটন মূলত বাংলাদেশের সাথে হওয়া নতুন বাণিজ্য চুক্তি বাস্তবায়নে বিশেষ গুরুত্ব দিচ্ছে।

.png)
-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
৩২ মিনিট আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
৪৩ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে