স্ট্রিম প্রতিবেদক

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খান বলেছেন, দেশে করপোরেট করহার কমাতে কমাতে এমন পর্যায়ে নেমেছে যে, আর কমানো সম্ভব নয়। দেশের স্বার্থে রাজস্ব বাড়াতে এখন এটি বরং বাড়ানোর চিন্তা করতে হবে।
বুধবার (২২ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় এনবিআর সম্মেলন কক্ষে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) নেতাদের সঙ্গে ২০২৬-২৭ অর্থবছরের প্রাক-বাজেট আলোচনায় তিনি এসব কথা বলেন।
সভায় ঢাকা চেম্বারের পক্ষ থেকে ১৪টি প্রস্তাবনা তুলে ধরা হয়। এর মধ্যে দুটি প্রস্তাবে অধিক গুরুত্ব দেওয়া হয়। সেগুলো হলো অ-তালিকাভুক্ত কোম্পানির নিয়মিত করপোরেট করহার সাড়ে ২৭ শতাংশ থেকে কমিয়ে ২৫ শতাংশ করা এবং তালিকাভুক্ত সিকিউরিটিজের ক্ষেত্রে উৎসে কর কর্তনের হার (টিডিএস) কমিয়ে আগের মতো ৫ শতাংশ নির্ধারণ করা।
পরে করপোরেট কর নিয়ে ওই মন্তব্য করেন এনবিআর চেয়ারম্যান। আর টিডিএস নিয়ে তিনি বলেন, বর্তমানে ব্যক্তি বিনিয়োগকারীদের জন্য সিকিউরিটিজের সুদের ওপর উৎসে কর কর্তনের হার (টিডিএস) ১০ শতাংশ এবং কোম্পানির ক্ষেত্রে ১৫ শতাংশ নির্ধারিত রয়েছে। বিশ্বের অনেক দেশে এটি ১০০ শতাংশ পর্যন্ত রয়েছে এবং সেসব দেশে ট্যাক্স কালেকশনের সিংহভাগই আসে টিডিএস থেকে।
তবে ব্যবসায়ীদের আশ্বস্ত করে তিনি বলেন, উৎসে কর বেশি কাটা হলে পরবর্তী বছর সেটি সমন্বয় বা রিফান্ড (ফেরত) নেওয়ার সুযোগ থাকছে। এটিকে এক বছরের সঞ্চয়ের মতো বিবেচনা করা যেতে পারে, যা পরবর্তী সময়ে সমন্বয় হয়ে যাচ্ছে। তিনি জানান, গত বছরই সিদ্ধান্তটি কার্যকর হয়েছে।

.png)

মসজিদ, পাশেই ধানখেত। মসজিদের আঙিনায় জাতীয় পতাকার সঙ্গে উড়ছে বিএনপির পতাকা। সেখানেই খুপড়ি ঘরে বসবাস রাজীব শাহের। খোদ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের বুকে তিনি সাম্রাজ্য গড়ে নাম দিয়েছেন ‘নবাবপাড়া’।
২ মিনিট আগে
ঢাকার আশুলিয়ায় এক সাবেক ছাত্রদল নেতার কাছে চাঁদা না পেয়ে তাঁর প্রতিষ্ঠানের ম্যানেজারসহ তিনজনকে টানা পাঁচ ঘণ্টা জিম্মি করে রেখেছিল সন্ত্রাসীরা। খবর পেয়ে উদ্ধার অভিযানে গেলে পুলিশের দিকে গুলি ছুঁড়তে ছুঁড়তে পালিয়ে গেছে সন্ত্রাসী ‘শ্যুটার বাপ্পী’ ও তার সহযোগীরা।
১০ মিনিট আগে
চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানার শেরশাহ বাংলা বাজারের একটি নালা থেকে ১৩৫০ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৫ জুলাই) দুপুর ২টার দিকে বিএসআরএম কারখানা সংলগ্ন একটি নালা পরিষ্কারের সময় এগুলো পাওয়া যায়।
১ ঘণ্টা আগে
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে শনিবার সকাল ৮টা থেকে এর আগের ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে নতুন করে ৪৩৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
২ ঘণ্টা আগে