স্ট্রিম সংবাদদাতা

যশোর শহরের একটি আবাসিক হোটেলের কক্ষের দরজা ভেঙে হারুন অর রশিদ (৫৪) নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুর ১টার দিকে শহরের দড়াটানা জামে মসজিদ লেনের প্রিন্স আবাসিক হোটেলের ৩০৩ নম্বর কক্ষ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
মৃত হারুন অর রশিদ মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার মালোপাড়া এলাকার বাবুর্চি বাড়ির সামাদ বাবুর্চির ছেলে। তিনি প্লাস্টিক ও কাচের মালামালের ব্যবসা করতেন। তাঁর মেয়ের জামাইয়ের দেওয়া তথ্য অনুযায়ী হারুন অর রশিদের ঢাকার মিটফোর্ড এলাকায় ‘শামীম প্লাস্টিক হাউজ’ নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে বলে জানান যশোরের পুরাতন কসবা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) ওয়াহিদুজ্জামান।
হোটেলের ওয়ার্ডবয় আব্দুল আওয়াল জানান, গত মঙ্গলবার (৩ মার্চ) হারুন অর রশিদ প্রিন্স আবাসিক হোটেলের ৩০৩ নম্বর কক্ষ ভাড়া নেন। বুধবার সন্ধ্যায়ও তাঁকে কক্ষে দেখা গেছে। তবে বৃহস্পতিবার নির্ধারিত সময় পার হয়ে গেলেও তিনি চেকআউট না করায় দরজায় ধাক্কা দেওয়া হয়। দীর্ঘক্ষণ সাড়া না পেয়ে বিষয়টি পাশের পুরাতন কসবা পুলিশ ফাঁড়িতে জানানো হয়।
পুরাতন কসবা ফাঁড়ির এসআই ওয়াহিদুজ্জামান বলেন, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে প্রথমে দরজা খোলার চেষ্টা করেন। পরে দরজা ভেঙে ভেতরে ঢুকে বিছানার ওপর হারুন অর রশিদকে পড়ে থাকতে দেখা যায়। অনেক ডাকাডাকির পরও কোনো সাড়া না পাওয়ায় তাকে মৃত বলে নিশ্চিত হওয়া যায়।
এসআই ওয়াহিদুজ্জামান জানান, এ সময় তার পাশে থাকা মোবাইল ফোনটি ‘ফ্লাইট মোডে’ ছিল। ফলে স্বজনরা তার সঙ্গে যোগাযোগ করতে পারছিলেন না। মোবাইলের ফ্লাইট মোড বন্ধ করার পরপরই একটি কল আসে। কলটি রিসিভ করলে কলারের নাম আসাদুজ্জামান দেখা যায়। তিনি নিজেকে নিহতের জামাতা পরিচয় দেন। তাকে মৃত্যুর খবর জানানো হলে তারা মুন্সিগঞ্জ থেকে যশোরের উদ্দেশে রওনা দেন।
যশোর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল বলেন, ‘ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। মৃতদেহে প্রাথমিকভাবে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

নোয়াখালীর সেনবাগে প্রকাশ্য স্থানে গাঁজা সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে আরাফাত হোসেন ফাহিম (২২) নামে এক যুবক নিহত হয়েছেন।
২ ঘণ্টা আগে
রাজধানীর মৌচাকে স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল হোসেনকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় আরও দুই আসামিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। বুধবার (১০ জুন) রাতে লক্ষ্মীপুরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
৩ ঘণ্টা আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর খাইয়ারা রাস্তার মাথা এলাকায় থেমে থাকা ট্রাকের পেছনে কাভার্ডভ্যানের ধাক্কায় দুজন নিহত হয়েছে। স্থানীয়সহ আহত হয়েছেন আরও আটজন। তাদের মধ্যে পাঁচজনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
৩ ঘণ্টা আগে
বরিশাল নগরীর একটি বেসরকারি হাসপাতালে যুবদল নেতা মনির খানের (৩৮) মৃত্যুকে কেন্দ্র করে চিকিৎসক ও হাসপাতাল কর্মীদের সঙ্গে স্বজনের সংঘর্ষ হয়েছে। এতে উভয়পক্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন।
১২ ঘণ্টা আগে