স্ট্রিম সংবাদদাতা

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গারো পাহাড় এলাকায় বালুদস্যুদের হামলায় বন বিভাগের বিট কর্মকর্তাসহ দুজন আহত হয়েছে। তাঁদেরকে শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গতকাল বুধবার রাতে উপজেলার গজনী বিটের নকশী এলাকায় এ হামলা হয়। আহতরা হলেন, রাংটিয়া রেঞ্জের গজনী বিট কর্মকর্তা সালেহীন নওয়াজ খান (২৮) এবং একই বিটের বনরক্ষী জিয়াউর ইসলাম (৩০)।
বনবিভাগের রাংটিয়া রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এসবি তানভীর আহমেদ ইমন জানান, বুধবার ভোরে রাংটিয়া রেঞ্জের গজনী বন এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে পরিবহনের সময় চালকসহ একটি ট্রলি আটক করে বনবিভাগ। পরে ঝিনাইগাতী থানায় হস্তান্তর এবং মামলা করা হয়। এর জেরে রাত সাড়ে ৯টার দিকে গজনীর বিট কর্মকর্তা সালেহীন নেওয়াজ খান ও বনরক্ষী জিয়াউল হক টহলে বের হলে নকশী এলাকায় হামলার শিকার হন। বালুদস্যু ফরহাদ, রোমান, জামান মোল্লাসহ ২০-২৫ জন দেশীয় অস্ত্র দিয়ে তাঁদের গুরুতর আহত করে।
তিনি আরও জানান, ওই দুজনের চিৎকারে আশপাশের লোকজন গিয়ে উদ্ধার করে ঝিনাইগাতি স্বাস্থ্য কেন্দ্রে নেয়। খবর পেয়ে বালিজুরি রেঞ্জ কর্মকর্তা সুমন মিয়াসহ অন্যান্য বিটের বন কর্মকর্তারাও ঝিনাইগাতী স্বাস্থ্য কমপ্লেক্সে যান। পরে উন্নত চিকিৎসার জন্য শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
বালিজুরি রেঞ্জ কর্মকর্তা সুমন মিয়া বলেন, বিট কর্মকর্তা সালেহীন নেওয়াজের মাথায় গুরুতর আঘাত রয়েছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হবে।
শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মিজানুর রহমান ভূঞাঁ জানান, ঝিনাইগাতীতে বন বিভাগের দুজন আহত হয়েছেন বলে জেনেছি। লিখিত অভিযোগ পেলে আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে বন কর্মকর্তাদের ওপর হামলার তথ্য পেয়ে রাতেই তাদের হাসপাতালে দেখতে যান শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন। তিনি বলেন, দোষীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

.png)

রাজধানীর মতিঝিলে মেট্রোরেল স্টেশনের কাছে ছাতায় লুকিয়ে রাখা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) নিষ্ক্রিয় করার পরে তদন্তে নেমেছে পুলিশ। তাদের ভাষ্য, এটি সময় নিয়ন্ত্রিত। সেট করা সময়ের পরে বিস্ফোরণ ঘটতো। অতীতে উগ্রবাদী সংগঠনের আইইডির সঙ্গে এটির গঠনগত মিল রয়েছে।
৭ ঘণ্টা আগে
লালমনিরহাটের আদিতমারীতে এক ছাত্রকে (১২) বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক শাহজালাল হককে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে ভুক্তভোগী ছাত্রের বাবা বাদী হয়ে আদিতমারী থানায় একটি মামলা করেন। আজ শনিবার ওই শিক্ষককে আদালতে সোপর্দ হলে তাঁকে কারাগারে পাঠান বিচারক।
৯ ঘণ্টা আগে
মসজিদ, পাশেই ধানখেত। মসজিদের আঙিনায় জাতীয় পতাকার সঙ্গে উড়ছে বিএনপির পতাকা। সেখানেই খুপড়ি ঘরে বসবাস রাজীব শাহের। খোদ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের বুকে তিনি সাম্রাজ্য গড়ে নাম দিয়েছেন ‘নবাবপাড়া’।
৯ ঘণ্টা আগে
ঢাকার অদূরে সাভার আশুলিয়ায় চাঁদার জন্য নারীসহ তিনজনকে পাঁচ ঘণ্টা জিম্মি করার অভিযোগ উঠেছে। খবর পেয়ে অভিযানে গেলে পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায় জিম্মিকারীরা।
১০ ঘণ্টা আগে