স্ট্রিম সংবাদদাতা

কুষ্টিয়ার দৌলতপুরে রাতের আঁধারে এক স্বেচ্ছাসেবক দল নেতার বাড়িতে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। তাদের এলোপাতাড়ি গুলিতে উপজেলার মরিচা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রবিউল ইসলামসহ তাঁর পরিবারের সদস্য ও আশপাশের অন্তত ১০ জন গুলিবিদ্ধ হয়েছেন। গতকাল সোমবার (২০ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে লোডশেডিংয়ের মধ্যে উপজেলার মরিচা ইউনিয়নের মাজদিয়াড়ে গ্রামে এ ঘটনা ঘটে।
আহতদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।
গুলিতে আহতরা হলেন রবিউল ইসলাম (৩৬), তাঁর বাবা হাফেজ প্রামানিক (৭০), সোহেল রানা (৪৫), তাঁর স্ত্রী তমা খাতুন (২৬), কামরুল ইসলাম (৩৭), মুন্নি খাতুন (২৪), রুনা খাতুন (২৭), মিতা খাতুন (৩০), তৌহিদুল ইসলাম (৩০) ও তাঁর স্ত্রী মেরিনন খাতুন (২৫)।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় লোকজন জানায়, রাত সাড়ে ১১টার দিকে এলাকায় বিদ্যুৎ না থাকায় রবিউল ইসলাম নিজ বাড়ির সামনে হাঁটাহাঁটি করছিলেন। এ সময় সশস্ত্র ১০-১৫ জনের একটি দল হঠাৎ তার ওপর হামলা চালায়।
রবিউলের চিৎকারে তাঁর বাবা-মা ও আশপাশের লোকজন এগিয়ে এলে এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে হামলাকারীরা। এতে ঘটনাস্থলে উপস্থিত নারী-পুরুষসহ তাঁর পরিবারের সদস্যরা গুলিবিদ্ধ হন। পরে ওই এলাকা ছেড়ে যায় সন্ত্রাসীরা।
হামলার বিষয়ে জানতে রবিউল ইসলামের ব্যক্তিগত মোবাইল ফোনে যোগাযোগ করে বন্ধ পাওয়া যায়। তবে হাসপাতালে উপস্থিত তাঁর মামা লিয়াকত মেম্বার জানান, হামলার কারণ সম্পর্কে তাঁরা কিছুই জানেন না। কারা এই হামলা চালিয়েছে তাও নিশ্চিত করে বলতে পারেননি।
লিয়াকত মেম্বার বলেন, ‘আমার ভাগ্নের সঙ্গে কারো কোনো বিরোধ ছিল না। রাতে হঠাৎ করেই সশস্ত্র ১০-১৫ জনের একটি দল এসে হামলা চালায়। তাঁর চিৎকারে পরিবারের সদস্য ও আশপাশের লোকজন এগিয়ে এলে সবাইকে লক্ষ্য করে গুলি ছুড়ে সন্ত্রাসীরা।’
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, রাতে মরিচা ইউনিয়নে কয়েক রাউন্ড গুলির ঘটনা ঘটে। এতে ১০ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে রবিউল ইসলাম গুরুতর আহত। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিল পুলিশ। হামলার কারণ এখনো জানা যায়নি। তবে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে কাজ চলছে।

.png)

চট্টগ্রাম নগরীতে অভিযান চালিয়ে পুলিশের তালিকাভুক্ত ‘শীর্ষ সন্ত্রাসী’ আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার সহযোগীদের ছুরিকাঘাতে আহত হয়েছেন দুই এসআই। এছাড়া রেললাইনের পাথর ছুড়ে মারায় আরও ৩-৪ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। শনিবার রাতে প্রায় দুঘণ্টা ধরে নগরীর ডবলমুরিং থানা এলাকায় এ অভিযান চালানো হয়।
২২ মিনিট আগেপদত্যাগের দুই দিন পর রাষ্ট্রীয় বাসভবন ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রোববার (২৬ জুলাই) দুপুর আড়াইটার দিকে তিনি বঙ্গভবন থেকে রাজধানীর গুলশানে নিজের বাসার উদ্দেশে রওনা দেন।
৩৬ মিনিট আগে
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। রোববার (২৬ জুলাই) বেলা সাড়ে ১১টার শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে একাত্তরের বীর সেনানিদের প্রতি শ্রদ্ধা জানান তিনি।
১ ঘণ্টা আগে
কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্ত দিয়ে ভারত থেকে চারজন বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করেছে। তবে বিষয়টি টের পেয়ে তাদের প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (৬০ বিজিবি) ব্রাহ্মণবাড়িয়ার ব্যাটালিয়ন। তাদের মধ্যে এক নারী ও তিন শিশু রয়েছেন। রোববার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে