স্ট্রিম প্রতিবেদক

জাতীয় সংসদে অর্থবিল ২০২৬-এর ওপর ২৩ জন সংসদ সদস্যের দেওয়া জনমত যাচাইয়ের প্রস্তাব নাকচ করে দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আজ সোমবার (২৯ জুন) প্রস্তাবিত বাজেটের ওপর সমাপনী বক্তব্য শেষে স্পিকারের কাছে প্রস্তাবগুলো দেওয়া হলেও শেষ পর্যন্ত তা গৃহীত হয়নি।
সংসদে অর্থমন্ত্রীর সমাপনী বক্তব্য শেষে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ জনমত যাচাইয়ের প্রস্তাবকারী ২৩ জন সংসদ সদস্যের নাম ঘোষণা করেন। এরপর প্রস্তাবকারীরা তাঁদের নিজ নিজ যুক্তি ও প্রস্তাব তুলে ধরেন।
পটুয়াখালী-২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শফিকুল ইসলাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে আধুনিক শিক্ষাদান পদ্ধতি ও কারিকুলাম সংস্কারের ওপর গুরুত্ব দেন। রাজশাহী-১ আসনের মোহাম্মদ মজিবুর রহমান সরকারি অর্থ অপচয় রোধে সাবধান থাকার তাগিদ দেন। সাতক্ষীরা-৪ আসনের জিএম নজরুল ইসলাম সাধারণ মানুষের ওপর করের বোঝা ও মুদ্রাস্ফীতির প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।
খুলনা-৬ আসনের মোহাম্মদ আবুল কালাম আজাদ দুর্নীতি রোধ ও অর্থ পাচার বন্ধের দাবি জানান। ময়মনসিংহ-৬ আসনের মোহাম্মদ কামরুল হাসান বলেন, সুদ পরিশোধ ও পেনশনের মতো বাধ্যতামূলক ব্যয় বাড়ায় উৎপাদনশীল খাতে ব্যয় সংকুচিত হচ্ছে। ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা প্রধানমন্ত্রীর চীন সফরে পাওয়া ঋণের সুনির্দিষ্ট পরিমাণ ও বিনিয়োগের নিশ্চয়তা সম্পর্কে জানতে চান।
এ ছাড়া স্বাস্থ্য খাতের ব্যয় সক্ষমতা বাড়ানো, করের বোঝা কমানো, গ্যাস উৎপাদন হ্রাস পাওয়া, ব্যাংকিং খাতের সংকট এবং ইবতেদায়ি মাদ্রাসার জাতীয়করণের দাবি জানান অন্য সংসদ সদস্যরা। পাবনা-১ আসনের মোহাম্মদ নজিবুর রহমান বাজেট প্রণয়নে জনগণের প্রতিনিধিদের সঙ্গে সমন্বয়ের অভাব রয়েছে বলে উল্লেখ করেন। পিরোজপুর-১ আসনের মাসুদ সাঈদী কর প্রশাসনকে পুরোপুরি ডিজিটাল করার প্রস্তাব দেন। চুয়াডাঙ্গা-২ আসনের মোহাম্মদ রুহুল আমিন ৫৪টি খাতে ই-টিন যাচাইয়ের ওপর গুরুত্বারোপ করেন।
সংসদ সদস্যদের প্রস্তাবের জবাবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘যেহেতু বিলটির বিষয়বস্তু নিয়ে বিস্তারিত আলোচনা ও পরীক্ষা-নিরীক্ষা হয়েছে, তাই এ পর্যায়ে পুনরায় জনমত যাচাইয়ের প্রয়োজন আছে বলে আমি মনে করি না। অতএব সদস্যগণ কর্তৃক আনীত প্রস্তাবগুলো গ্রহণ করা সম্ভব হচ্ছে না।’
পরে বিষয়টি নিয়ে সংসদে ভোটাভুটি হলে ‘না’ ভোট জয়যুক্ত হয় এবং জনমত যাচাইয়ের প্রস্তাবগুলো নাকচ হয়ে যায়।

.png)
-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
৩৮ মিনিট আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
১ ঘণ্টা আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে