স্ট্রিম সংবাদদাতা

লক্ষ্মীপুরের রামগঞ্জে মায়ের সঙ্গে ঈদের পোশাক কিনতে এসে দোকানের দেয়াল ধসে ফাহাদ হোসেন (১৬) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও পাঁচজন। রোববার (৮ মার্চ) দুপুরে উপজেলার চৌরাস্তা সংলগ্ন আল মনসুর ড্রাগ হাউজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফাহাদ হোসেন পৌরসভার বাঁশঘর গ্রামের বাসিন্দা আলমগীর হোসেন বকুলের ছেলে। সে উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নে অবস্থিত নিচহরা উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষার্থী।
স্থানীয় সূত্রে জানা যায়, আসন্ন ঈদুল ফিতর সামনে রেখে মায়ের সঙ্গে বাজারে নতুন পোশাক কিনতে আসে ফাহাদ। ঘটনার সময় তারা চৌরাস্তা সংলগ্ন কাজী হোটেলের পাশে অবস্থিত আল মনসুর ড্রাগ হাউজের সামনে দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ দোকানটির নির্মাণাধীন একটি দেয়াল ধসে পড়ে। এতে ঘটনাস্থলেই ফাহাদ নিহত হয়। আহত হন আরও পাঁচজন।
খবর পেয়ে রামগঞ্জ থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী জানান, দেয়াল ধসে এক ছাত্র নিহত হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

.png)

সাতক্ষীরার তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনকালে এক চিকিৎসক ও এক কর্মচারীকে বরখাস্তের নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। আজ রোববার (২৬ জুলাই) হাসপাতালটিতে আকস্মিক পরিদর্শনকালে তিনি এ নির্দেশ দেন।
১৫ মিনিট আগে
জুলাই আন্দোলনে মোহাম্মদপুর এলাকায় ট্রাকচালক মো. হোসেন হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জুনাইদ আহমেদ পলকসহ ৩৪ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়েছে। আগামী ১৩ আগস্ট এ বিষয়ে শুনানির দিন ধার্য করেছেন আদালত।
২০ মিনিট আগে
রংপুরে তিস্তার ভাঙন ঠেকাতে কার্যকর উদ্যোগ না থাকার অভিযোগ তুলে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কার্যালয় ঘেরাও করেছেন তিস্তা পাড়ের বাসিন্দারা। রোববার দুপুর ১টার দিকে নগরীর আলমনগর এলাকায় প্রতিষ্ঠানটির কার্যালয়ের সামনে বিক্ষোভ-সমাবেশ করেন তারা। পরে ভাঙনকবলিত এলাকায় দ্রুত জিওব্যাগ ফেলার দাবি জানান।
২৫ মিনিট আগে
দেশের বাজারে পরিচিত ব্র্যান্ডের টুথপেস্টের চারটির মধ্যে তিনটিতেই ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি পাওয়া গেছে। মোট ১৯ ব্র্যান্ডের ৩৪টি টুথপেস্টের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ২৬টি প্রায় ৭৭ শতাংশ নমুনায় মাইক্রোপ্লাস্টিকের কণার উপস্থিতি পেয়েছেন গবেষকরা।
৩৮ মিনিট আগে