স্ট্রিম প্রতিবেদক

আওয়ামী লীগের রাজনৈতিক আদর্শ ফিরে আসা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অন্তর্বর্তী সরকারের সাবেক ছাত্র উপদেষ্টা মাহফুজ আলমের একটি ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে আলোচনার শুরু হয়েছে হয়েছে। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী দিলশানা পারুল এবং সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুলও নিজেদের প্রতিক্রিয়া দিয়েছেন।
মঙ্গলবার (১৯ মে) এক ফেসবুক পোস্টে মাহফুজ আলম দাবি করেন, আওয়ামী লীগ একটি রাজনৈতিক দলের চেয়েও বড় একটি ‘ধর্মতত্ত্ব’ হিসেবে ফিরে এসেছে। তিনি ২০টিরও বেশি কারণ উল্লেখ করে দেখান কীভাবে আওয়ামী লীগ পুনরায় ফিরে এসেছে।
মাহফুজ আলম লিখেন, লীগ সেদিনই ব্যাক করেছে, যেদিন আইনের শাসনের বদলে মবের শাসনে আনন্দ পেয়েছিল গত ১৭ বছরের মজলুমগণ।
তিনি আরও উল্লেখ করেন, মাজার ও মসজিদে হামলা, হিন্দুদের ওপর নিপীড়নে নীরবতা, এবং সেক্যুলার মূল্যবোধের মানুষের মধ্যে ভয় তৈরি হওয়ার মাধ্যমেই লীগের আদর্শের পুনরুত্থান হয়েছে। এ ছাড়া অন্তর্বর্তী সরকার আমলাতান্ত্রিক হয়ে পড়া এবং কিচেন ক্যাবিনেটের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণকেও তিনি দায়ী করেন।
পরবর্তী এক পোস্টে তিনি তাঁর অনুসারীদের উদ্দেশে বলেন, বর্তমান কাজ হলো সকল নিপীড়নের বিরুদ্ধে দাঁড়ানো, জুলাই গণহত্যার বিচার নিশ্চিত করা এবং প্রাতিষ্ঠানিক সংস্কারে সরকারকে বাধ্য করা। তিনি রিগ্রেসিভ কালচার পরিহার করে গণতান্ত্রিক প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান জানান।
এদিকে মাহফুজ আলমের এই অবস্থানের সমালোচনা করেছেন এনসিপি নেত্রী দিলশানা পারুল। বুধবার (২০ মে) এক পোস্টে তিনি সরাসরি মাহফুজ আলমকে উদ্দেশ্য করে বলেন, আওয়ামী লীগের পথ প্রশস্ত হয়েছে মাহফুজ আলমদের কর্মকাণ্ডের মাধ্যমেই।
দিলশানা পারুল লেখেন, আওয়ামী লীগ ফেরত এসেছে সেই দিনই যেদিন আপনারা মুক্তিযুদ্ধ বনাম রাজাকার আওয়ামী লীগের এই বাইনারিতে পুনরায় সাবস্ক্রাইব করলেন।
তিনি আরও অভিযোগ করেন, যখন থেকে মাহফুজ আলমকে ‘মাস্টারমাইন্ড’ হিসেবে ঘোষণা করা হলো এবং তাঁরা ‘আরবান সেকুলার সুশীল’ রাজনীতিতে ঝুঁকে পড়লেন, তখন থেকেই আওয়ামী লীগের ফেরার রাস্তা প্রশস্ত হয়েছে। পারুলের মতে, মাহফুজ আলমের বর্তমান বক্তব্যগুলো আদতে ‘মুজিববাদী বুদ্ধিজীবী ও মিডিয়া’র ভাষা, যা শেষ পর্যন্ত আওয়ামী লীগকেই সুবিধা দেবে।
এই বিতর্কের মধ্যে নিজের সংক্ষিপ্ত প্রতিক্রিয়া জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের তৎকালীন আইন উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক আসিফ নজরুল। তিনি বুধবার এক ফেসবুক পোস্টে লেখেন, আওয়ামী লীগ ব্যাক করেনি। তারা ছিলই। ব্যাক করেছে তাদের দম্ভ, মিথ্যাচার আর মানুষকে বিভ্রান্ত করার দুঃসাহস।

.png)

রাজধানীর ভাটারা নতুন বাজার এলাকায় ভাড়া বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ তিনজনই মারা গেছেন। শনিবার (২৫ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে জাতীয় বান ইনস্টিটিউটে গৃহবধূ ফাহিমা আক্তারের (২১) মৃত্যু হয়।
৩ ঘণ্টা আগে
রাজধানীর মতিঝিলে মেট্রোরেল স্টেশনের কাছে ছাতায় লুকিয়ে রাখা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) নিষ্ক্রিয় করার পরে তদন্তে নেমেছে পুলিশ। তাদের ভাষ্য, এটি সময় নিয়ন্ত্রিত। সেট করা সময়ের পরে বিস্ফোরণ ঘটতো। অতীতে উগ্রবাদী সংগঠনের আইইডির সঙ্গে এটির গঠনগত মিল রয়েছে।
১২ ঘণ্টা আগে
লালমনিরহাটের আদিতমারীতে এক ছাত্রকে (১২) বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক শাহজালাল হককে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে ভুক্তভোগী ছাত্রের বাবা বাদী হয়ে আদিতমারী থানায় একটি মামলা করেন। আজ শনিবার ওই শিক্ষককে আদালতে সোপর্দ হলে তাঁকে কারাগারে পাঠান বিচারক।
১৩ ঘণ্টা আগে
মসজিদ, পাশেই ধানখেত। মসজিদের আঙিনায় জাতীয় পতাকার সঙ্গে উড়ছে বিএনপির পতাকা। সেখানেই খুপড়ি ঘরে বসবাস রাজীব শাহের। খোদ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের বুকে তিনি সাম্রাজ্য গড়ে নাম দিয়েছেন ‘নবাবপাড়া’।
১৪ ঘণ্টা আগে