স্ট্রিম প্রতিবেদক

কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে আগামী বৃহস্পতিবার বাংলাদেশে অর্ধদিবস রাষ্ট্রীয় শোক পালন হবে। সোমবার (১৩ জুলাই) ঢাকার গুলশানে কাতার দূতাবাসে শোকবইয়ে সইয়ের পর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই তথ্য জানান।
তাঁকে উদ্ধৃত করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কাতারের আমির, রাজপরিবার ও জনগণের প্রতি বাংলাদেশের সংহতি ও সমবেদনা জানাতে সংসদের স্পিকারের নেতৃত্বে প্রতিনিধিদল দোহা সফর করবে।
স্থানীয় সরকার মন্ত্রী তাঁর শোকবার্তায় সাবেক আমিরের মৃত্যুতে শোক ও দুঃখ প্রকাশ করেন। তিনি বাংলাদেশ সরকার, এ দেশের জনগণ ও নিজের পক্ষ থেকে কাতারের সরকার, রাজপরিবার এবং ভ্রাতৃপ্রতিম জনগণের প্রতি সমবেদনা ও সহমর্মিতা জানান।
মন্ত্রী শোকবইয়ে লেখেন, কাতারের সঙ্গে বিদ্যমান দীর্ঘদিনের ‘ঘনিষ্ঠ, আন্তরিক ও ভ্রাতৃত্বপূর্ণ’ সম্পর্ককে গুরুত্ব দেয় বাংলাদেশ।
শোকবই সইয়ের সময় প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির তাঁর সঙ্গে ছিলেন।
গতকাল রোববার (১২ জুলাই) কাতারের আমিরের দপ্তর বিবৃতিতে শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুর খবর নিশ্চিত করে। তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর।
১৯৯৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত আমিরের দায়িত্ব পালন করা শেখ হামাদ বিন খলিফা আল থানিকে আধুনিক কাতারের অন্যতম প্রধান স্থপতি বিবেচনা করা হয়।
২০১৩ সালে তিনি তাঁর ছেলে এবং বর্তমান আমির শেখ তামিম বিন হামাদ আল থানির হাতে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করে দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছিলেন।

.png)

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৯১ জন গ্রেপ্তার হয়েছে। একই সময়ে ৩৯টি মামলা করা হয়।
২৯ মিনিট আগে
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থেকে একটি ট্রাকভর্তি ২৪ টন সার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এই সার ভারতে পাচারের উদ্দেশ্যে মজুত করা হচ্ছিল বলে ধারণা করা হচ্ছে। শুক্রবার (২৮ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে বিজিবি।
২ ঘণ্টা আগে
দেশের ৬৪টি জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা এবং সরকারি উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রম তদারকির জন্য মন্ত্রী, প্রতিমন্ত্রী ও জাতীয় সংসদের হুইপদের দায়িত্ব দিয়েছে সরকার।
৫ ঘণ্টা আগে
সিরাজগঞ্জ সদরে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সিএনজি অটোরিকশার ধাক্কায় দুজন নিহত হয়েছেন। এ সময় আহত অপর একজনকে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
৫ ঘণ্টা আগে