স্ট্রিম ডেস্ক

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেছেন, আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিতে ইইউ সহায়তা করছে। নাগরিক ও ব্যবসায়ীদের প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্য রেখে সংস্কার কার্যক্রমকে ইইউ সমর্থন দিচ্ছে।
সোমবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাবেক রাষ্ট্রদূতদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ফরমার অ্যাম্বাসাডরস (এওএফএ) আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘বাংলাদেশ ও ইইউয়ের সম্পর্কের মূলভিত্তি হলো মানবাধিকার ও অর্থনৈতিক সুযোগ সৃষ্টি। আমাদের অভিন্ন লক্ষ্য হলো সমৃদ্ধি গড়ে তোলা, একসঙ্গে কাজ করে টেকসই প্রবৃদ্ধি এগিয়ে নেওয়া, বিনিয়োগ সক্রিয় করা এবং জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই করা।’
বাংলাদেশের বিভিন্ন স্থানে তার সফরের প্রসঙ্গ টেনে মিলার জানান, তিনি ঢাকার বাইরে মানুষের প্রয়োজন বোঝার চেষ্টা করছেন এবং ইইউ-অর্থায়িত প্রকল্প থেকে উপকৃত জনগণের সঙ্গে যুক্ত হওয়ারও আশা প্রকাশ করেছেন তিনি।
স্থানীয় পর্যায় থেকে পরিস্থিতি বোঝা তার জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি। রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ তার রাজনৈতিক ইতিহাসের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ মুহূর্ত অতিক্রম করছে।
তিনি জানান, বাংলাদেশকে গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়ায় রূপান্তরে কীভাবে সহায়তা করা যায় এবং নতুন চ্যালেঞ্জ কিংবা সহায়তার অনুরোধের দ্রুত জবাব দেওয়া যায়—তা নিয়ে ভাবছে ইইউ।
বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তন দেশটিতে মৌলিক অধিকার সুরক্ষিত করা, গণতন্ত্র পুনর্প্রতিষ্ঠা করা এবং নাগরিক সমাজের জন্য পরিসর তৈরির একটি অনন্য সুযোগ এনে দিয়েছে। এছাড়া সংস্কার আলোচনায় ইইউ ও বাংলাদেশের মধ্যে উচ্চাকাঙ্ক্ষার দৃঢ় মিল রয়েছে বলেও মন্তব্য করেন রাষ্ট্রদূত।
তিনি বলেন, ‘শান্তি, অংশীদারত্ব ও সহযোগিতায় আমরা অটল থাকব, আপনারা আমাদের ওপর ভরসা রাখতে পারেন।’
বাণিজ্য প্রসঙ্গে রাষ্ট্রদূত জানান, ইউরোপীয় বিনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী। ইইউ একটি দৃঢ় অংশীদার। পরিবহন, জ্বালানি, পানি, ডিজিটাল ও টেলিকম খাতে নিরাপদ ও টেকসই সংযোগ বাড়ানোর মাধ্যমে দেশকে রূপান্তরিত করবে বলে আশ্বস্ত করেন তিনি।
তিনি আরও জানান, ইউরোপীয় বিনিয়োগ ব্যাংক (ইআইবি) বাংলাদেশে তাদের ঋণ দ্বিগুণ করবে। চলতি বছর শেষ হওয়ার আগেই তা করা হবে। পাশাপাশি, ইউরোপের ভেতর থেকে বেসরকারি খাতের বিনিয়োগ নিশ্চিতে ইইউ তাদের বাজেট ব্যবহার করছে।খবর ইউএনবি।

করের বোঝা চাপিয়ে দিলে জনগণ তাৎক্ষণিক বাজেট প্রত্যাখ্যান করবে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির আব্দুস সবুর ফকির।
১ মিনিট আগে
জাতীয় সংসদে আনুষ্ঠানিকভাবে উপস্থাপনের এক দিন আগেই প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটের বিভিন্ন তথ্য ফাঁস হওয়ার অভিযোগ উঠেছে। আনুষ্ঠানিক ঘোষণার আগে বাজেটের সম্ভাব্য আকার, কর ও শুল্কের হারসহ গুরুত্বপূর্ণ বিষয়গুলো প্রকাশ্যে চলে আসে।
৩ মিনিট আগে
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো (পে-স্কেল) কার্যকর হবে ১ জুলাই থেকে। এরপর ধাপে ধাপে এটি বাস্তবায়ন করা হবে। বিএনপি সরকারের ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে এসব প্রস্তাব রয়েছে।
১৮ মিনিট আগে
বাজেটের আকার বৃদ্ধির চেয়ে সরকারি অর্থের অপচয় রোধ ও সুশাসন নিশ্চিত করা জরুরি বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল। তিনি বলেন, খুব বড় বাজেট দিয়ে আবার যদি কোনো কারণে ২০-৩০ শতাংশ লোপাট হয়ে যায়, তাহলে তো কোনো লাভ নেই।
৩৮ মিনিট আগে