স্ট্রিম সংবাদদাতা

কক্সবাজারের টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে ভাড়ায়চালিত একটি যাত্রীবাহী প্রাইভেটকারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (১৯ এপ্রিল) ভোর ৬টা ১৫ মিনিটের দিকে বড় ডেইল মেরিন ড্রাইভ এলাকায় এ ঘটনা ঘটে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
টেকনাফ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা জামিন মিয়া জানান, টেকনাফ শাপলা চত্বর থেকে চারজন যাত্রী নিয়ে একটি প্রাইভেটকার কক্সবাজারের উদ্দেশে রওনা দেয়। পথিমধ্যে যান্ত্রিক ত্রুটির কারণে গাড়িটিতে হঠাৎ আগুন ধরে যায় এবং মুহূর্তের মধ্যে তা দাউ দাউ করে জ্বলতে শুরু করে।
তিনি আরও জানান, আগুন লাগার সঙ্গে সঙ্গে গাড়িতে থাকা যাত্রীরা দ্রুত নেমে পড়ায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।
ঘটনায় গাড়ির চালক ও মালিক টেকনাফের কচুবনিয়া এলাকার মো. ফিয়ার আলম অসুস্থ হয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠান।

প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার পরপরই আশপাশের লোকজন এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে খবর পেয়ে টেকনাফ ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
গাড়ির এক যাত্রী নুরে আলম বলেন, ‘চলন্ত অবস্থায় হঠাৎ গাড়িতে আগুন ধরে যায়। আল্লাহর রহমতে বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছি।’
ফায়ার সার্ভিস কর্মকর্তা জামিন মিয়া বলেন, ‘তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়ায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে গাড়িটি সম্পূর্ণ পুড়ে গেছে।’

.png)

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘পদোন্নতির ক্ষেত্রে কোনো কর্মকর্তার রাজনৈতিক পরিচয় বা ব্যক্তিগত পছন্দ-অপছন্দ যেন মূল্যায়নে প্রভাব না ফেলে। পেশাগত দক্ষতা, নেতৃত্বের সক্ষমতা, সততা, বিশ্বস্ততা, শৃঙ্খলা, আনুগত্য এবং দায়িত্ব পালনের যোগ্যতাকেই পদোন্নতির প্রধান মানদণ্ড হিসেবে বিবেচনা করতে হবে।’
৩০ মিনিট আগে
রাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা দেওয়া মো. সাহাবুদ্দিনকে বিচারের মুখোমুখি করার দাবি আমলে নেওয়ার মতো নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, ‘আমরা তাঁর সহযোগিতা পেয়েছি।’
১ ঘণ্টা আগে
মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট থেকে ফেরিতে পদ্মা পার হওয়ার সময় মাঝনদীতে ‘ঝাঁপ’ দেওয়া সেই নারীকে জীবিত উদ্ধার করা হয়েছে। প্রায় চার ঘণ্টা পর ফরিদপুর সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নের কবিরপুর চর এলাকা থেকে তাঁকে উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগে
রাজধানীর ভাটারা নতুন বাজার এলাকায় ভাড়া বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ তিনজনই মারা গেছেন। শনিবার (২৫ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে জাতীয় বান ইনস্টিটিউটে গৃহবধূ ফাহিমা আক্তারের (২১) মৃত্যু হয়।
৬ ঘণ্টা আগে