স্ট্রিম প্রতিবেদক

রাজধানীর কদমতলী এলাকা থেকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য ওয়াসিম আহমেদ মুকছানকে ৪ জানুয়ারি ভোররাতে নিজ বাসা থেকে ডিবি পরিচয়ে তুলে নিয়ে গেছে বলে দাবি তাঁর পরিবারের। ঘটনার দুই দিন পেরিয়ে গেলেও রাজধানীর তিনটি থানা ও ডিবি কার্যালয়ে খোঁজ নিয়ে তাঁর কোনো সন্ধান মেলেনি।
মঙ্গলবার (৬ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে এনসিপির নেতারা এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন। এছাড়া অবিলম্বে ওয়াসিম আহমেদের সন্ধান ও তার নিঃশর্ত মুক্তি দাবি করেছে দলটি।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে জানানো হয়, গত ৪ জানুয়ারি ভোর আনুমানিক ৪টার দিকে কদমতলী এলাকায় ওয়াসিম আহমেদের বাসায় আসে একটি কালো রঙের মাইক্রোবাস। সিভিল পোশাকে থাকা ৩-৪ জন ব্যক্তি জোরপূর্বক তাঁদের ঘরে প্রবেশ করে এবং বাকিরা বাইরে অবস্থান নেয়। তাঁরা কোনো পরিচয়পত্র দেখাননি, শুধু নিজেদের ডিবি পুলিশ বলে দাবি করেন। পরিচয় জানতে চাইলে পরের দিন সকালে শ্যামপুর থানা থেকে ওয়াসিমকে নিয়ে যাওয়ার কথা বলে।
সংবাদ সম্মেলনে ওয়াসিমের স্ত্রী শারমিন সুলতানা অভিযোগ করে বলেন, ‘আমরা নির্দেশমতো শ্যামপুর থানায় যোগাযোগ করি। এরপর কদমতলী ও কেরানীগঞ্জ থানাতেও খোঁজ নেই। কিন্তু কোনো থানাতেই ওয়াসিম আহমেদের আটকের কোনো তথ্য পাইনি। এমনকি মিন্টো রোডের ডিবি কার্যালয়ে যোগাযোগ করেও তার কোনো হদিস পাইনি।’
সংবাদ সম্মেলনে এনসিপির নেতারা জানান, গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে নাগরিক অধিকার ও রাজনৈতিক সচেতনতা তৈরিতে কদমতলী এলাকায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিলেন ওয়াসিম। এটি সাধারণ কোনো ঘটনা না বরং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।
ঢাকা মহানগর দক্ষিণ এনসিপির আহ্বায়ক আলাউদ্দীন মোহাম্মদ সংবাদ সম্মেলনে বলেন, ‘একজন রাজনৈতিক কর্মীকে কোনো ওয়ারেন্ট ছাড়া বাসা থেকে তুলে নিয়ে যাওয়া এবং পরবর্তী সময়ে তার কোনো খোঁজ না দেওয়া—এটি পতিত স্বৈরাচারী ও ফ্যাসিবাদী সরকারের গুমের সংস্কৃতিরই ধারাবাহিকতা। আমরা এই হীন কাজের তীব্র নিন্দা জানাই।’
অবিলম্বে ওয়াসিম আহমেদ মুকছানের অবস্থান পরিষ্কার করা এবং তাঁকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছে এনসিপি। একইসঙ্গে মানবাধিকার সংগঠনগুলোর হস্তক্ষেপ কামনা করেছে দলটি।

.png)

চট্টগ্রাম নগরীতে অভিযান চালিয়ে পুলিশের তালিকাভুক্ত ‘শীর্ষ সন্ত্রাসী’ আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার সহযোগীদের ছুরিকাঘাতে আহত হয়েছেন দুই এসআই। এছাড়া রেললাইনের পাথর ছুড়ে মারায় আরও ৩-৪ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। শনিবার রাতে প্রায় দুঘণ্টা ধরে নগরীর ডবলমুরিং থানা এলাকায় এ অভিযান চালানো হয়।
৩৪ মিনিট আগেপদত্যাগের দুই দিন পর রাষ্ট্রীয় বাসভবন ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রোববার (২৬ জুলাই) দুপুর আড়াইটার দিকে তিনি বঙ্গভবন থেকে রাজধানীর গুলশানে নিজের বাসার উদ্দেশে রওনা দেন।
১ ঘণ্টা আগে
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। রোববার (২৬ জুলাই) বেলা সাড়ে ১১টার শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে একাত্তরের বীর সেনানিদের প্রতি শ্রদ্ধা জানান তিনি।
১ ঘণ্টা আগে
কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্ত দিয়ে ভারত থেকে চারজন বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করেছে। তবে বিষয়টি টের পেয়ে তাদের প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (৬০ বিজিবি) ব্রাহ্মণবাড়িয়ার ব্যাটালিয়ন। তাদের মধ্যে এক নারী ও তিন শিশু রয়েছেন। রোববার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে