স্ট্রিম প্রতিবেদক

রাজধানীতে মেট্রোরেলের পিলার থেকে খুলে পড়া দুটি বিয়ারিং প্যাডই ত্রুটিপূর্ণ ছিল। তবে এ ঘটনায় নাশকতার কোনো প্রমাণ পাওয়া যায়নি। বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকেলে সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সম্মেলন কক্ষে এক ব্রিফিংয়ে তদন্ত কমিটি এ তথ্য জানায়।
এ সময় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান উপস্থিত ছিলেন। ব্রিফিংয়ে জানানো হয়, বিয়ারিং প্যাডগুলোর ৮-১০টি প্যারামিটারের মধ্যে দুটির মান আশানুরূপ ছিল না। তবে এর ভিত্তিতে সব প্যাড খারাপ বা ভালো—কোনোটিই বলা যাবে না।
মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, গত ২৬ অক্টোবর রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রোরেলের পিলারের বিয়ারিং প্যাড বিচ্যুত হয়ে নিচে পড়ে যায়। এতে আবুল কালাম নামে এক পথচারী নিহত হন। এ ঘটনার পরিপ্রেক্ষিতে সেতু বিভাগের সচিব মোহাম্মদ আবদুর রউফের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করা হয়।
কমিটিতে বুয়েট, এমআইএসটি ও ডিএমটিসিএল-এর বিশেষজ্ঞ প্রতিনিধি এবং সিআইডির ফরেনসিক প্রতিনিধি অন্তর্ভুক্ত ছিলেন। তদন্ত কমিটি দুর্ঘটনাস্থল পরিদর্শন, প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্টদের সাক্ষাৎকার গ্রহণ এবং ল্যাবরেটরি টেস্টসহ ১০টি সভার মাধ্যমে প্রতিবেদন চূড়ান্ত করে।
উপদেষ্টা জানান, প্রাথমিক অনুসন্ধানে বিচ্যুত বিয়ারিং প্যাডের হার্ডনেস, কম্প্রেশন সেট ও নিওপ্রিন কনটেন্ট সঠিক ছিল না বলে প্রতীয়মান হয়েছে। বিষয়টি নিশ্চিত করতে বিদেশের ল্যাবরেটরিতে আরও পরীক্ষার প্রয়োজন। এ ছাড়া প্যাডগুলো কিছুটা ঢালু অবস্থায় স্থাপন করায় বিচ্যুতি ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।
প্রতিবেদনে বলা হয়, ফার্মগেট স্টেশনের উভয় প্রান্তে লাইনটি বৃত্তাকার (কার্ভ অ্যালাইনমেন্ট)। কিন্তু সোজা অংশ ও বৃত্তাকার অংশের মধ্যে কোনো ‘ট্রানজিশন কার্ভ’ ব্যবহার করা হয়নি। নকশায় ত্রুটি থাকতে পারে বলে কমিটি মনে করছে। ট্রেন চলার সময় ওই অংশের পিলারে (পিয়ার নং ৪৩০ ও ৪৩৩) অন্যান্য পিলারের তুলনায় অনেক বেশি কম্পন বা ভাইব্রেশন পরিলক্ষিত হয়েছে। এই অতিরিক্ত কম্পনের কারণে প্যাড বিচ্যুত হতে পারে।
অনুসন্ধানে আরও দেখা যায়, কার্ভ অ্যালাইনমেন্ট এবং নিকটস্থ স্টেশনে রেলট্র্যাকের নিচে ‘ম্যাস-স্প্রিং ড্যাম্পার সিস্টেম’ থাকলেও দুর্ঘটনাস্থলে ‘রিজিড ট্র্যাক’ রাখা হয়েছে। সেখানে ম্যাস-স্প্রিং ড্যাম্পার সিস্টেম থাকলে কম্পন কমানো সম্ভব হতো।
তবে কমিটি ঘটনার সঙ্গে নাশকতামূলক কর্মকাণ্ডের কোনো যোগসাজশ পায়নি।
ভবিষ্যতে দুর্ঘটনা এড়াতে কমিটি পাঁচটি সুপারিশ করেছে বলে জানান উপদেষ্টা ফাওজুল কবির খান।

.png)

সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি রোববার (২৬ জুলাই) শ্রদ্ধা নিবেদন করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। পরে স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।
২০ মিনিট আগে
প্রবাসীদের সুবিধার্থে রাজধানীর আশকোনায় হজ্জ ক্যাম্পে ১০০ শয্যার আবাসন ব্যবস্থা চালু হবে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। রোববার (২৬ জুলাই) হজ্জ ক্যাম্প পরিদর্শন শেষে তিনি এ কথা জানান।
৩১ মিনিট আগে
রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা নিয়ে স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)। রোববার (২৬ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের এ কথা জানান ইসি সচিব আখতার আহমেদ।
৩৬ মিনিট আগে
শুধু চাকরির পেছনে না ছুটে কৃষিভিত্তিক শিল্প, অ্যাগ্রো বিজনেস ও উদ্ভাবনী কৃষি উদ্যোগের মাধ্যমে তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
৪৪ মিনিট আগে