ইউএনবি

নিরাপত্তা ঝুঁকির কারণে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) যুব ও ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল আনুষ্ঠানিকভাবে এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন। এর মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) আল্টিমেটাম কার্যত প্রত্যাখ্যান করল সরকার।
বৃহস্পতিবার বিশ্বকাপ স্কোয়াডে থাকা খেলোয়াড়দের সঙ্গে বৈঠকের পর গণমাধ্যমকে এ সিদ্ধান্তের কথা জানান ক্রীড়া উপদেষ্টা। তিনি স্পষ্ট করেন, দলের নিরাপত্তা নিয়ে কোনো আপস করা হবে না।
গতকাল আইসিসির সভায় বিসিবি সভাপতিকে ভারতে না খেলার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে সরকারের সঙ্গে আলোচনার জন্য এক দিন সময় দেওয়া হয়েছিল।
খেলোয়াড়দের সঙ্গে বৈঠকে শেষে আসিফ নজরুল বলেন, ‘নিরাপত্তা ঝুঁকির কারণে বাংলাদেশ ভারতে বিশ্বকাপ খেলতে যাচ্ছে না—এটি বাংলাদেশ সরকারের সিদ্ধান্ত। অন্য কোনো সংস্থার এই সিদ্ধান্ত নেওয়ার অধিকার নেই।’
ক্রীড়া উপদেষ্টা আরও বলেন, ‘সরকার কেন এমন কঠোর সিদ্ধান্ত নিয়েছে, তা খেলোয়াড়দের বুঝিয়ে বলাই ছিল সাক্ষাতের উদ্দেশ্য। আমার মনে হয়েছে, তারা পরিস্থিতির গুরুত্ব বুঝতে পেরেছে।’
বিশ্বকাপ বয়কটের ফলে আর্থিক ও ক্রিকেটীয় ক্ষতির শঙ্কা থাকলেও জাতীয় মর্যাদা ও মানুষের নিরাপত্তাকেই বড় করে দেখছেন উপদেষ্টা। তিনি বলেন, ‘মাথা নিচু করে এই আঞ্চলিক রাজনৈতিক পরিস্থিতিতে আমাদের খেলোয়াড়, সমর্থক ও সাংবাদিকদের ঝুঁকির মুখে ঠেলে দেওয়াটা আরও বড় ক্ষতি। সেই ক্ষতির কথাও বিবেচনা করতে হবে।’
বুধবার আইসিসি ভোটাভুটির মাধ্যমে সিদ্ধান্ত নিয়েছে, বাংলাদেশ অংশ না নিলে তাদের জায়গায় অন্যদেশ খেলবে। তবে সরকার এখনো ভেন্যু পরিবর্তনের কূটনৈতিক সমাধানের আশা ছাড়েনি।
উপদেষ্টা বলেন, ‘আমরা এখনো আশা করি আইসিসি সুবিচার করবে এবং নিরাপত্তা বিবেচনায় শ্রীলঙ্কায় খেলার সুযোগ দেবে। ঝুঁকির কারণে ভেন্যু বদলের অনেক নজির বিশ্বে রয়েছে। আমরা এখনো আশা ছাড়িনি।’

.png)

যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
৩৬ মিনিট আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
৪৪ মিনিট আগে-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১ ঘণ্টা আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
২ ঘণ্টা আগে