স্ট্রিম সংবাদদাতা

কুমিল্লা-১০ (নাঙ্গলকোট ও লালমাই) আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়ার একটি ভিডিও বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। যেখানে তাঁকে তাঁর পাশে বসা নেতাকর্মীদের ‘শতকরা ৯০ ভাগ মাদক সেবন করেন’ বলে বলতে শোনা গেছে।
সোমবার (৪ মে) সকাল থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর বক্তব্যটি ছড়িয়ে পড়ে। এর আগে রোববার (৩ মে) নাঙ্গলকোট উপজেলা পরিষদের হলরুমে এমন বক্তব্য দেন তিনি।
বক্তব্যে তিনি বলেন, ‘রাজনীতিবিদরা নিজেরা খাই, আর আসি (এসে) মাদকবিরোধী বক্তৃতা দেয়। আমার পাশেদি বসে ৯০ পারসেন্ট এডা-ওইডা খায়, আমি কেমনে মাদকবিরোধী বক্তৃতা দেই? আইসাই উনারা বক্তৃতা দেয়, এলাকাকে মাদকমুক্ত করবে। আরে মিয়া হয়তো খাইয়া আইছো, নইলে যাইয়া খাইবা।’
২ মিনিট ২৭ সেকেন্ডের ভাইরাল ওই বক্তব্যে সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়াকে আঞ্চলিক ভাষায় আরও বলতে শোনা যায়, ‘তোমাদের মাল হেইডা আমি চিনি না, হ্যাঁ? আর আমরা জানি না? আর আপনি যখন শিক্ষিত হবেন, আপনি যখন বিবেকবান হবেন; তখন আপনি এদের ধরতে পারবেন। আপনি এখন ধরতে পারবেন প্রিন্সিপালরে? কইব আন্নের হোলাও তো খায়, আন্নে কইত্তাই আইছেন। একজনে কয় যে এই তুই ইয়ানো কিতা করোস, কয় আঁই যিডা করি আন্নের হুতেও হেইডা করে। আগে নিজের পরিবারকে শুধরান, আগে নিজেকে শুধরান, এরপরে।’
অনেক শিক্ষকেরাও মাদক গ্রহণ করেন বলে অভিযোগ করেন এই সংসদ সদস্য। তিনি বলেন, ‘আমগো বহুত শিক্ষকেও খায় আমি জানি। ঢাকা-ঢুকা যায়, যে হোটেলে হোটেলে... জানি। হোটেলের বিলের টাকাও নেতাগো পকেট থেকে যায়। আমি অকপটে বলে নিচ্ছি, আগে নিজেকে শুধরান পরে জাতিকে নিয়ে চিন্তা কইরেন।’
খোঁজ নিয়ে জানা গেছে, গত রোববার (৩ মে) নাঙ্গলকোট উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে জাতীয় শিক্ষা সপ্তাহ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া।
এ বিষয়ে জানতে চাইলে এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া বলেন, ‘ফেসবুকে কী এসেছে, এটা ফেসবুক দেখুক। এটা নিয়ে সাংবাদিকতা করতে আইসেন না। সুড়সুড়ি দেওয়া সাংবাদিকতা কইরেন না।’

.png)

রাজধানীর ভাটারা নতুন বাজার এলাকায় ভাড়া বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ তিনজনই মারা গেছেন। শনিবার (২৫ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে জাতীয় বান ইনস্টিটিউটে গৃহবধূ ফাহিমা আক্তারের (২১) মৃত্যু হয়।
৩ ঘণ্টা আগে
রাজধানীর মতিঝিলে মেট্রোরেল স্টেশনের কাছে ছাতায় লুকিয়ে রাখা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) নিষ্ক্রিয় করার পরে তদন্তে নেমেছে পুলিশ। তাদের ভাষ্য, এটি সময় নিয়ন্ত্রিত। সেট করা সময়ের পরে বিস্ফোরণ ঘটতো। অতীতে উগ্রবাদী সংগঠনের আইইডির সঙ্গে এটির গঠনগত মিল রয়েছে।
১২ ঘণ্টা আগে
লালমনিরহাটের আদিতমারীতে এক ছাত্রকে (১২) বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক শাহজালাল হককে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে ভুক্তভোগী ছাত্রের বাবা বাদী হয়ে আদিতমারী থানায় একটি মামলা করেন। আজ শনিবার ওই শিক্ষককে আদালতে সোপর্দ হলে তাঁকে কারাগারে পাঠান বিচারক।
১৪ ঘণ্টা আগে
মসজিদ, পাশেই ধানখেত। মসজিদের আঙিনায় জাতীয় পতাকার সঙ্গে উড়ছে বিএনপির পতাকা। সেখানেই খুপড়ি ঘরে বসবাস রাজীব শাহের। খোদ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের বুকে তিনি সাম্রাজ্য গড়ে নাম দিয়েছেন ‘নবাবপাড়া’।
১৫ ঘণ্টা আগে