স্ট্রিম প্রতিবেদক

সরকারপ্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবার রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ (২১ জুন) বেলা ৩টায় কুয়ালালামপুরের উদ্দেশে ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী। এরপর মালয়েশিয়া থেকে সরাসরি চীন সফরে যাবেন তিনি।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে দুদিনের এই সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামীকাল (সোমবার) আনোয়ার ইব্রাহিমের সঙ্গে একান্ত বৈঠক এবং পরে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তারেক রহমান।
বৈঠকে মালয়েশিয়ায় বাংলাদেশিদের সঙ্গে শ্রমবাজার খোলা, আসিয়ানের সদস্যপদ পেতে মালয়েশিয়ার সমর্থন এবং মুক্ত বাণিজ্য চুক্তির মতো বিষয়গুলো নিয়ে আলোচনার কথা রয়েছে। এ ছাড়া সংস্কৃতি বিনিময়সহ বেশ কয়েকটি চুক্তি সই হতে পারে বলেও জানা গেছে।
এরপর মঙ্গলবার (২২ জুন) রাতে চীনের দালিয়ানে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনে (সামার দাভোস) অংশ নেবেন। ‘ইনোভেটিং অ্যাট স্কেল’ প্রতিপাদ্যে আয়োজিত এ ফোরামে ৯০টির বেশি দেশ ও অঞ্চলের ১ হাজার ৭০০-র বেশি প্রতিনিধি অংশ নেবেন। সেখানে বৈশ্বিক অর্থনৈতিক প্রবণতা, প্রযুক্তিগত অগ্রগতি এবং উদ্ভাবননির্ভর প্রবৃদ্ধি নিয়ে আলোচনা হবে।
সম্মেলন শেষে আগামী ২৫ জুন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারি সফরের অংশ হিসেবে ২৬ জুন চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গেও বৈঠক করবেন তিনি। সফর শেষে সেদিন রাতেই দেশে ফিরবেন প্রধানমন্ত্রী।
শনিবার (২০ জুন) প্রধানমন্ত্রীর সফর নিয়ে নিজ মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সফরসঙ্গী হিসেবে যাচ্ছেন মোট ২৭ জন। এর মধ্যে উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সদস্য হিসেবে আছেন পররাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক মন্ত্রী, তথ্য ও সম্প্রচারমন্ত্রীসহ ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা।
পররাষ্ট্র সচিব জানান, প্রধানমন্ত্রীর চীন সফরকালে দুই দেশের মধ্যে বাণিজ্যসহ বিভিন্ন বিষয়ে ১৫ থেকে ১৭টি সমঝোতা স্মারক ও চুক্তি সই হতে পারে।

.png)
-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
৩৩ মিনিট আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
৪৪ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে