স্ট্রিম সংবাদদাতা

দেশের হাওর ও উত্তরাঞ্চলে বন্যা আশ্রয়কেন্দ্র বাড়ানোর পাশাপাশি বজ্রপাত নিরোধক যন্ত্র বসিয়ে ‘বজ্র-আশ্রয়কেন্দ্র’ গড়ে তোলা হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।
আজ রোববার (১০ মে) দুপুরে কুড়িগ্রাম সদরের হলোখানা ইউনিয়নে দাশের হাটের ছড়া সংলগ্ন দুই কিলোমিটার দীর্ঘ খাল খনন কর্মসূচির উদ্বোধনকালে তিনি এই প্রতিশ্রুতি দেন।
ত্রাণমন্ত্রী বলেন, ‘উত্তরাঞ্চল ও হাওর অঞ্চলে গত দুই-তিন বছরে বজ্রপাতে ব্যাপক প্রাণহানি ঘটছে। আমরা এসব অঞ্চলে আশ্রয়কেন্দ্র ও বজ্র নিরোধক দণ্ড স্থাপন করে দেব, যাতে মানুষের প্রাণহানি না ঘটে। বন্যা আশ্রয়কেন্দ্র ও সাইক্লোন শেল্টার যেমন রয়েছে, একই আঙ্গিকে আমরা বজ্র-আশ্রয়কেন্দ্র নির্মাণ করব।’
খাল খনন কর্মসূচি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যুগান্তকারী উদ্যোগ মন্তব্য করে মন্ত্রী বলেন, ‘দীর্ঘদিন এই কর্মসূচি স্থগিত রাখা হয়েছিল। আমাদের নির্বাচনি ইশতেহার অনুযায়ী আবার দেশব্যাপী এই কর্মসূচি চালু করা হচ্ছে।’
খাল খনন কর্মসূচির ইতিবাচক দিক তুলে ধরে আসাদুল হাবিব দুলু বলেন, ‘এর মাধ্যমে দেশের গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আসবে। খালের পানি দিয়ে কৃষকেরা শুকনো মৌসুমে চাষাবাদ করতে পারবেন। একই সাথে মাছ চাষ করা যাবে। শুকনো মৌসুমে পানির স্বল্পতা দূর হবে এবং বর্ষায় অতিরিক্ত পানি নির্গমন হবে। খালের দুই ধারে গাছ লাগানো হবে, যা পরিবেশের ভারসাম্য রক্ষা ছাড়াও দৃষ্টিনন্দন হবে।’
জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সদস্যসচিব সোহেল হোসনাইন কায়কোবাদ, জেলা বিএনপির আহ্বায়ক মোস্তফিজার রহমান, যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান হাসিব ও শফিকুল ইসলাম বেবুসহ স্থানীয় নেতৃবৃন্দ।
জেলা দুর্যোগ ব্যবস্থাপনা শাখা সূত্রে জানা গেছে, চলতি বছরে কুড়িগ্রামের পাঁচটি উপজেলায় ৭ দশমিক ২৩ কিলোমিটার খাল পুনঃখনন কর্মসূচি শুরু করা হয়েছে। এতে ব্যয় ধরা হয়েছে প্রায় ১ কোটি ৮৬ লাখ ৩৭ হাজার ৬৪৭ টাকা। এই কর্মসূচির মাধ্যমে সংশ্লিষ্ট এলাকার প্রায় ৪৩০ জন শ্রমিক উপকারভোগী হবেন।

.png)

রাজধানীর ভাটারা নতুন বাজার এলাকায় ভাড়া বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ তিনজনই মারা গেছেন। শনিবার (২৫ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে জাতীয় বান ইনস্টিটিউটে গৃহবধূ ফাহিমা আক্তারের (২১) মৃত্যু হয়।
৩ ঘণ্টা আগে
রাজধানীর মতিঝিলে মেট্রোরেল স্টেশনের কাছে ছাতায় লুকিয়ে রাখা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) নিষ্ক্রিয় করার পরে তদন্তে নেমেছে পুলিশ। তাদের ভাষ্য, এটি সময় নিয়ন্ত্রিত। সেট করা সময়ের পরে বিস্ফোরণ ঘটতো। অতীতে উগ্রবাদী সংগঠনের আইইডির সঙ্গে এটির গঠনগত মিল রয়েছে।
১১ ঘণ্টা আগে
লালমনিরহাটের আদিতমারীতে এক ছাত্রকে (১২) বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক শাহজালাল হককে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে ভুক্তভোগী ছাত্রের বাবা বাদী হয়ে আদিতমারী থানায় একটি মামলা করেন। আজ শনিবার ওই শিক্ষককে আদালতে সোপর্দ হলে তাঁকে কারাগারে পাঠান বিচারক।
১৩ ঘণ্টা আগে
মসজিদ, পাশেই ধানখেত। মসজিদের আঙিনায় জাতীয় পতাকার সঙ্গে উড়ছে বিএনপির পতাকা। সেখানেই খুপড়ি ঘরে বসবাস রাজীব শাহের। খোদ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের বুকে তিনি সাম্রাজ্য গড়ে নাম দিয়েছেন ‘নবাবপাড়া’।
১৪ ঘণ্টা আগে