স্ট্রিম প্রতিবেদক

রাজধানীর কারওয়ান বাজারে দৈনিক প্রথম আলো ও ইংরেজি ডেইলি স্টার কার্যালয়ে হামলা-ভাঙচুরের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ডিসেম্বর রাত পৌনে ১টার দিকে একদল লোক মিছিল নিয়ে জড়ো হয়ে ভাঙচুর চালায়।
এক পর্যায়ে তারা পত্রিকা দুটির কার্যালয়ে আগুন দেয়। এতে মূল্যবান নথিপত্র, গুরুত্বপূর্ণ ডিভাইস ও আসবাবপত্র পুড়িয়ে গেছে। পরে দুটি কার্যালয়ের সামনে সেনাবাহিনী মোতায়েন করা হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত তারা হামলাকারীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়ার পর একদল লোক শাহবাগ থেকে মিছিল নিয়ে কাওরান বাজারে আসে। মিছিলটি প্রথম আলো কার্যালয়ের সামনে পৌঁছে বিক্ষোভ শুরু করে। এ সময় সেখানে উপস্থিত পুলিশ সদস্যরা বিক্ষোভকারীদের শান্ত করার চেষ্টা করেও, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারেনি।
এক পর্যায়ে তারা লাঠিসোঁটা নিয়ে প্রথম আলো কার্যালয়ে ভাঙচুর শুরু করে। কার্যালয়ের বেশির ভাগ জানালার গ্লাস ভেঙে ফেলা হয়। পরে বিক্ষোভকারীদের একটি অংশ কার্যালয়ের ভেতরে ঢুকে টেবিল-চেয়ার ও গুরুত্বপূর্ণ নথিপত্র বাইরে রাস্তায় এনে তাতে আগুন দেয়।
প্রথম আলোর এক সাংবাদিক জানান, কার্যালয়ের ভেতরে এখনো অনেক সংবাদকর্মী ও কর্মকর্তা আটকে আছেন। এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
প্রথম আলোতে ভাঙচুরের পরে ডেইলি স্টার ভবনে হামলার ঘটনা ঘটে। ডেইলি স্টারের রিপোর্টার জায়মা ইসলাম ফেসবুকে লিখেছেন, আমি আর নিশ্বাস নিতে পারছি না। প্রচণ্ড ধোয়া। আমি ভেতরে। তোমরা আমাকে মেরে ফেলছ।
প্রতিষ্ঠানটির আরেক কর্মী তাজদিন হাসান ফেসবুকে লিখেছেন, ডেইলি স্টার ভবনে আগুন দেওয়া হয়েছে। আমার বেশ কয়েক সহকর্মী ভেতরে আটকা পড়েছেন। ২০ জনের বেশি সহকর্মী ভবনের ছাদে অবস্থান করছেন।
তেজগাঁও থানার ওসি ক্যশৈন্যু মারমা জানান, হামলাকারীদের তারা নিবৃত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কয়েকশ’ মানুষ জড়ো হওয়ায় বেগ পেতে হচ্ছে।

.png)
-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
২৯ মিনিট আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
৪০ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে