স্ট্রিম ডেস্ক

গাজীপুরে চাঁদাবাজির মামলায় জামিন পেয়েছেন জুলাইযোদ্ধা তাহরিমা জান্নাত সুরভী। সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যা সোয়া ৬টার দিকে অতিরিক্ত জেলা দায়রা জজ-১ এর বিচারক অমিত কুমার দে তাঁকে চার সপ্তাহের জামিন মঞ্জুর করেন।
এর আগে বেলা ১টার দিকে গাজীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিচারক সৈয়দ ফজলুল মহাদি সুরভীর দুই দিনের রিমান্ড আদেশ দেন।
এ আদেশের পর আদালতপাড়ায় ছাত্র-শ্রমিক-জনতার ব্যানারে বিক্ষোভ হয়। এছাড়া রিমান্ড আদেশের পর গারদখানা থেকে প্রিজন ভ্যানে তোলার সময় চিৎকার করে সুরভী বলেন, ‘তদন্ত ছাড়া আমারে রিমান্ড দিছে। ম্যাজিস্ট্রেট কোর্টে কোনো তদন্ত রিপোর্ট দেওয়া হয়নি। কোনো রকম তদন্ত ছাড়াই আমারে রিমান্ড দিছে।’
১৭ বছর বয়সী সুরভীর রিমান্ড আদেশের পর সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনা হয়। বিষয়টি নজরে আসার পর আইন উপদেষ্টা আসিফ নজরুল ফেসবুক পোস্টে লেখেন, ‘সুরভীর বিষয়ে খোঁজ নিয়েছি। ইনশাআল্লাহ সে দ্রুত প্রতিকার পাবে।’
তাঁর এই পোস্টের কয়েক ঘণ্টার মধ্যেই জামিন পেলেন সুরভী। গাজীপুর আদালতের পরিদর্শক আবদুল মান্নান জানান, দুপুরে শুনানি শেষে আদালতের বিচারক সুরভীর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে বিকেলে এই আদেশের বিরুদ্ধে আপিল করা হলে, অতিরিক্ত জেলা দায়রা জজ-১ এর বিচারক অমিত কুমার দে জামিন মঞ্জুর করেন। আদালতের প্রক্রিয়া শেষ করে কাগজপত্র কারাগারে দ্রুত পাঠাতে পারলে আজই সুরভী মুক্তি পেতে পারেন।
গত ২৪ ডিসেম্বর রাতে টঙ্গী পূর্ব থানার গোপালপুর টেকপাড়া এলাকার নিজ বাসা থেকে সুরভীকে আটক করে পুলিশ। প্রথমে টঙ্গী পূর্ব থানায় এবং গ্রেপ্তারি পরোয়ানা থাকায় পরে তাঁকে কালিয়াকৈর থানার হস্তান্তর করা হয়।
টঙ্গী পূর্ব থানার ওসি মেহেদী হাসান জানান, সুরভীর বিরুদ্ধে চাঁদাবাজি, অপহরণ করে অর্থ আদায় ও ব্ল্যাকমেইলিংয়ের অভিযোগে কালিয়াকৈর থানায় নাইমুর রহমান দুর্জয় নামে এক যুবক মামলা করেন। ওই মামলায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল।
মামলার বিবরণ থেকে জানা যায়, গত বছরের জুলাই-আগস্টে আন্দোলনের সময় গুলশান ও বাড্ডা এলাকায় সংঘটিত হত্যা মামলায় জড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে এক ব্যবসায়ীর কাছ থেকে কয়েক ধাপে অর্থ আদায় করা হয়।
ওই ব্যবসায়ীকে আসামি করা, পুলিশি হয়রানি ও গ্রেপ্তারের ভয় দেখানোর পাশাপাশি বিষয়টি ‘মীমাংসা’ করার কথা বলে বিপুল অঙ্কের টাকা আদায় করে একটি চক্র; যার সঙ্গে সুরভী জড়িত ছিলেন বলে অভিযোগ পাওয়া গেছে।

.png)

কক্সবাজারের টেকনাফের সাবেক পৌর কাউন্সিলর একরামুল হক হত্যা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযুক্ত ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন আহমেদকে সেনা হেফাজতে নেওয়া হয়েছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, আইন অনুযায়ী তাঁর বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে।
২ ঘণ্টা আগে
আওয়ামী লীগের আমলে ২০১৮ সালের ‘বিতর্কিত’ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করা তৎকালীন ৩২ জন জেলা প্রশাসককে (ডিসি) বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।
১২ ঘণ্টা আগে
সরকারের ১২টি গুরুত্বপূর্ণ সংস্থা ও করপোরেশনের শীর্ষ পদে একযোগে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়ায় প্রশাসনের ভেতরে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। নিয়োগপ্রাপ্তদের মধ্যে বিএনপির কেন্দ্রীয় ও সহযোগী সংগঠনের সাবেক নেতাদের আধিক্য রয়েছে।
১৩ ঘণ্টা আগে
চলমান গ্যাস সংকটের প্রভাব পড়েছে বিদ্যুৎ উৎপাদনেও, যার ফলে গেল সপ্তাহের তুলনায় লোডশেডিং বেড়েছে। সরকারের পক্ষ থেকে শিগগিরই সমাধানের আভাস না পাওয়ায় এ সংকটের নেতিবাচক প্রভাব আরও সপ্তাহখানেক চলতে পারে।
১৪ ঘণ্টা আগে