স্ট্রিম প্রতিবেদক

জাতীয় ক্রিকেট দলের স্পিনার নাঈম হাসানের সঙ্গে যা ঘটেছে, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল। শনিবার (১৩ জুন) সামাজিক মাধ্যম ফেসবুকে এ মন্তব্য করেন তিনি।
বিসিবি সভাপতি বলেন, নাঈম হাসানের সঙ্গে গত রাতে যা হয়েছে, কোনোভাবেই তা গ্রহণযোগ্য নয়। রাতে নাঈম আমাকে ফোন করার পর থেকে তাৎক্ষণিকভাবে যা যা করা দরকার, করার চেষ্টা করেছি আমি ও অন্য বোর্ড পরিচালকরা। সংশ্লিষ্ট সব জায়গায় আমরা কথা বলেছি। নাঈম ও তার পরিবারের সঙ্গেও নিবিড় যোগাযোগ রাখছি।
বিসিবির অবস্থান জানিয়ে তিনি বলেন, বিসিবির পক্ষ থেকে প্রতিবাদ ও নিন্দা জানিয়ে বিবৃতি দেওয়া হয়েছে আজকে সকালেই। এরপর আরও যা যা করণীয় আছে, সবকিছু করব আমরা। নাঈম ও সব ক্রিকেটারের পাশে আমরা আছি সবসময়।
এর আগে, শুক্রবার রাতে জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় নাঈম হাসানকে মারধর ও হেনস্তার অভিযোগ উঠে পুলিশের বিরুদ্ধে। চট্টগ্রামে শাহ আমানত বিমানবন্দর থেকে বাড়ি ফেরার পথে তাকে আটকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। পরে খুলশী থানায় নেওয়ার পরও হেনস্তার শিকার হন তিনি।

.png)

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরও দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে নতুন করে ৬৯৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
২৫ মিনিট আগে
আসন্ন ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি এবং ১১ দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদের দুটি মনোনয়নপত্র জমা পড়েছে।
১ ঘণ্টা আগে
কক্সবাজারের চকরিয়ায় দূরপাল্লার বাসের সঙ্গে যাত্রীবাহী লেগুনার সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও পাঁচজন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে উপজেলার খুটাখালী নয়াপাড়া বায়তুল মামুর জামে মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে। বাসটি লাল-সবুজ পরিবহনের একটি চেয়ার কোচ।
২ ঘণ্টা আগে
রাঙামাটিতে সাংবাদিক সৈকত রঞ্জন চৌধুরীকে অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয় প্রধান ফটকে এ মানববন্ধন হয়।
৩ ঘণ্টা আগে