রাঙামাটিতে সাংবাদিক সৈকতের মুক্তির দাবিতে মানববন্ধন

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
রাঙামাটি

সাংবাদিক সৈকত রঞ্জন চৌধুরীর নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন। স্ট্রিম ছবি

রাঙামাটিতে সাংবাদিক সৈকত রঞ্জন চৌধুরীকে অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয় প্রধান ফটকে এ মানববন্ধন হয়।

সৈকত রাঙামাটি সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও ডিবিসি নিউজের প্রতিনিধি। গত মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে রাঙামাটি জেলা পরিষদ থেকে তাকে আটক করে ডিএমপি ডিবি শাখা। বুধবার একটি সাইবার মামলায় 'সন্দেহভাজন' আসামি হিসেবে তাকে আদালতে সোপর্দ করা হয় বলে জানিয়েছেন তার আইনজীবী।

মানববন্ধনে বক্তারা বলেন, সৈকত রঞ্জন চৌধুরী শুধু একজন সাংবাদিক নন, তিনি একজন সমাজকর্মীও। তাকে হঠাৎ করেই তুলে নিয়ে যাওয়া হয়। সৈকত রঞ্জনকে তুলে নেওয়ার দুইঘণ্টা পরও আমরা বুঝতে পারিনি তার সঙ্গে ঠিক কী হয়েছে। পরে পুলিশ সুপারের মাধ্যমে জানতে পারি তাকে ডিবি তুলে নিয়ে গিয়েছে। অথচ তার নামে কোনো মামলা কিংবা ওয়ারেন্ট ছিল না।

বক্তারা আরও বলেন, একজন পেশাদার সাংবাদিককে এভাবে তুলে নেওয়া মুক্ত সাংবাদিকতার জন্য হুমকি। এমন ভয়ের পরিবেশ বজায় থাকলে স্বাধীন সাংবাদিকতা সম্ভব নয়।

রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি আনোয়ার আল হকের সভাপতিত্বে এবং রাঙামাটি সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মিশু দের সঞ্চালনায় মানববন্ধন হয়। এতে বক্তব্য দেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি) রাঙামাটি জেলার সভাপতি সমির কান্তি দে, সুজনের জেলা সম্পাদক এম জিসান বখতেয়ার, রিপোর্টার্স ইউনিটির সভাপতি সুশীল প্রসাদ চাকমা, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মুহাম্মদ ইলিয়াস, চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সোহাগ আরেফিন প্রমুখ।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত