স্ট্রিম প্রতিবেদক

গণভোটের সঙ্গে রাষ্ট্রপতি নির্বাচনের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন ঢাকা-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
দুপুরে রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়া হয়। দলের পক্ষ থেকে মনোনয়নপত্র জমা দেওয়ার পর আয়োজিত ব্রিফিংয়ে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘গণভোটের সঙ্গে রাষ্ট্রপতি নির্বাচনের কোনো সম্পর্ক নেই। গণভোট আমরা পর্যায়ক্রমে সংসদে প্রতিফলিত করব। বিরোধী দলের অংশ নেওয়াকেও আমরা স্বাগত জানাই, যা গণতন্ত্রের সৌন্দর্য বাড়িয়েছে।’
সংবিধান সংশোধন ও সংস্কার বিষয়ে জাতীয় সংসদের চিফ হুইপ ও বিএনপির ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মনি বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাই সনদের প্রতিটি বিষয় বাস্তবায়নের ঘোষণা দিয়েছেন। ১৯৫০ সালের পর ভারত যেমন ১০৬ বার সংবিধান সংশোধন করেছে, নতুন করে লেখেনি; আমরাও সংবিধানের প্রয়োজনীয় সংশোধনীর মাধ্যমেই জুলাই সনদ বাস্তবায়নের কাজ করব।’
সচিবালয়ে বিএনপির স্থায়ী কমিটির সভা নিয়ে সমালোচনার জবাবে স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, চিফ হুইপ নুরুল ইসলাম মনি ও দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, আজ তাদের স্থায়ী কমিটির কোনো সভা ছিল না। প্রধানমন্ত্রী তারেক রহমানের আহ্বানে সেখানে গিয়ে তার কাছ থেকে দলীয় সিদ্ধান্তের কথা শুনেছেন তারা।
নির্বাচনের বিষয়ে চিফ হুইপ নুরুল ইসলাম মনি জানান, আজ দলের পক্ষ থেকে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন এবং আগামী ২০ আগস্ট জাতীয় সংসদে রাষ্ট্রপতি পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

রাজনীতিতে আসার আগে তিনি ছিলেন শিক্ষক। সরকারি কলেজে ঢুকে অর্থনীতি পড়িয়েছেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে, কাজ করেছেন প্রশাসনেও। একসময় ঠাকুরগাঁও পৌরসভার চেয়ারম্যান হয়েছেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে।
২৩ মিনিট আগে
বিএনপি চাইলে রাষ্ট্রপতি নির্বাচনের জন্য গোপন ভোটের অধ্যাদেশ জারি করতে পারত বলে জানিয়েছেন জামায়াতের সহাকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক এ এইচ এম হামিদুর রহমান আযাদ।
৩ ঘণ্টা আগে
জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যের সঙ্গে নেই দুটি দল। এর মধ্যে বাংলাদেশ খেলাফত আন্দোলনের অভিযোগ, দলছুট নেতাদের ভিড়িয়ে ঐক্যবদ্ধ জোট প্রমাণে জামায়াত ‘চালাকির’ আশ্রয় নিয়েছে। অবৈধভাবে বিভিন্ন কর্মসূচিতে নিবন্ধিত অংশের ব্যানার ব্যবহার করছে।
৮ ঘণ্টা আগে
প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার না করার সুযোগ নিয়ে বর্তমান বিএনপি সরকার জনগণের ওপর চড়াও হচ্ছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি হাসনাত কাইয়ূম।
১৮ ঘণ্টা আগে