স্ট্রিম সংবাদদাতা

অতীতের সরকার ২০২০ সালের পর থেকে হামের টিকাদান কর্মসূচি ঠিক মতো না করায়, দেশে হঠাৎ এর সংক্রমণ বেড়ে গেছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. শাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, ‘তবে আমরা বসে থাকেনি। দেশে প্রথম হামে আক্রান্ত হয়ে রোগী মারা যাওয়ার পর থেকেই আমরা নড়েচড়ে বসেছি। আর কোনো শিশু অনাগত সময়ে যেন মারা না যায়, এ জন্য আমরা আজকে (রোববার) সারা দেশের যেখানে সংক্রমণের হার বেশি, সেসব এলাকায় আমরা টিকাদান চালিয়ে যাব।’
ঢাকার নবাবগঞ্জে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোববার (৫ মার্চ) সকাল ১০টার দিকে শিশুদের হাম-রুবেলা প্রতিরোধ টিকাদান কর্মসূচি উদ্বোধন অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. শাখাওয়াত হোসেন এসব কথা বলেন। তিনি জানান, ইউনিসেফ ও বিশ্বস্বাস্থ্য সংস্থার পরামর্শে আজ দেশের ১৮ জেলার ৩০ উপজেলায় এই কর্মসূচির উদ্ধোধন ঘোষণা করা হয়েছে। আগামী মে মাসের মধ্যে সারা দেশে হাম-রুবেলার টিকা প্রদানের কর্মসূচি হাতে নিয়েছে স্বাস্থ্য বিভাগ।
মন্ত্রী শাখাওয়াত হোসেন বলেন, ‘আমাদের সরকারের প্রধানমন্ত্রীর গতিশীল নেতৃত্বের কারণে আমরা টিকাদান কর্মসূচি এগিয়ে আনতে পেরেছি। তাঁর বিচক্ষণতার কারণে আজকে সফলভাবে মোকাবিলা করতে পারছি।’
নবাবগঞ্জ-দোহারে হাম-রুবেলা আক্রান্ত শিশুদের দ্রুত হাসপাতালের নিয়ে আসার আহ্বান জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমরা চাই না আর একটি শিশু এ রোগে মারা যাক।’
অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরও বক্তব্য দেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস, সহকারী পরিচালক জাহিদ রায়হান, ইউনিসেফ-বাংলাদেশের প্রতিনিধি রানা ফ্লাওয়ার, নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিলরুবা ইসলাম।

.png)

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৯১ জন গ্রেপ্তার হয়েছে। একই সময়ে ৩৯টি মামলা করা হয়।
২৭ মিনিট আগে
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থেকে একটি ট্রাকভর্তি ২৪ টন সার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এই সার ভারতে পাচারের উদ্দেশ্যে মজুত করা হচ্ছিল বলে ধারণা করা হচ্ছে। শুক্রবার (২৮ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে বিজিবি।
২ ঘণ্টা আগে
দেশের ৬৪টি জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা এবং সরকারি উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রম তদারকির জন্য মন্ত্রী, প্রতিমন্ত্রী ও জাতীয় সংসদের হুইপদের দায়িত্ব দিয়েছে সরকার।
৫ ঘণ্টা আগে
সিরাজগঞ্জ সদরে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সিএনজি অটোরিকশার ধাক্কায় দুজন নিহত হয়েছেন। এ সময় আহত অপর একজনকে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
৫ ঘণ্টা আগে