স্ট্রিম সংবাদদাতা

রাজবাড়ীর গোয়ালন্দে নুরুল হক ওরফে নুরাল পাগলের মরদেহ কবর থেকে তুলে পুড়িয়ে ফেলে ‘বিক্ষুব্ধ জনতা’। ঢাকা- খুলনা মহাসড়কের গোয়ালন্দ পদ্মার মোড় এলাকায় নিয়ে মরদেহটি পোড়ানো হয়। কিন্তু রাতের ব্যবধানে ঘটনাস্থলে মরদেহের ছাইও দেখা যায়নি।
শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে সরেজমিন গিয়ে ঘটনাস্থলটি পরিষ্কার দেখা যায়। রাস্তা কে বা কারা পরিষ্কার করেছেন আশপাশের বাসিন্দা কেউ কিছু বলতে পারছেন না।
মহাসড়কের পাশেই মালেকা খাতুন, খাদিজা আক্তারসহ কয়েকজন নারী বসেছিলেন। রাস্তা পরিষ্কারের বিষয়ে তাঁদের সঙ্গে কথা হয়। তাঁরা জানান, শুক্রবার বিকেলে নুরাল পাগলের মরদেহ এখানে পোড়ানো হয়েছে। এরপর কি হয়েছে তাঁরা জানেন না। শনিবার সকালে তাঁরা দেখেন রাস্তা পরিষ্কার।
একটু দূরে কথা হয় ৬০ বছর বয়সী মজিদ মোল্লার সঙ্গে। তিনিও বলেন, ‘পোড়ানো লাশ কি হয়েছে জানি না।’
এই ব্যাপারে আহলাদিপুর হাইওয়ে থানার ওসি শামিম শেখ বলেন, ‘ওটা স্থানীয় থানার অধীনে, আমাদের অধীনে না। তাই এ ব্যাপারে মন্তব্য করতে পারবো না।’
গোয়ালন্দ ঘাট থানার ওসি মো. রাকিবুল ইসলাম বলেন, ‘নুরুল হক ওরফে নুরাল পাগলের মরদেহ বিক্ষুব্ধ জনতা পুড়িয়ে দেয়। পরে পুলিশ গিয়ে আলামত সংগ্রহ করেছে। কিন্তু মরদেহের অংশ বিশেষ বা ছাই কি হয়েছে সেটা জানি না।’
উল্লেখ্য, গোয়ালন্দে নুরুল হক ওরফে নুরাল পাগলের কবর ঘিরে গত কয়েকদিন ধরে উত্তেজনা চলছিল। শুক্রবার (৫ সেপ্টেম্বর) সেই উত্তেজনা সংঘর্ষে রূপ নিয়েছে। এ সময় নুরালের কথিত ‘দরবারে’ আগুন দেওয়ার পাশাপাশি ভাঙচুর চালিয়েছে ‘বিক্ষুব্ধ জনতা’। সংঘর্ষে অন্তত অর্ধ-শতাধিক মানুষ আহত হয়েছেন। এক পর্যায়ে নুরাল পাগলের লাশ কবর থেকে তুলে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা ঘটে। পরে এই সংঘর্ষের ঘটনায় রাসেল মোল্লা নামে এক ব্যক্তির মৃত্যু হয়।

.png)
-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
৩৩ মিনিট আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
৪৪ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে