স্ট্রিম সংবাদদাতা

ঢাকার নবাবগঞ্জে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে অনিয়মের অভিযোগে বিক্ষোভ করেছে ছাত্রদল। বুধবার (১২ আগস্ট) দুপুর একটার দিকে ঢাকা জেলা (দক্ষিণ) ছাত্রদলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম নীরবের নেতৃত্বে সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপজেলা পরিষদ ফটকে বিক্ষোভ করেন।
এর আগে মঙ্গলবার (১১ আগস্ট) ফ্যামিলি কার্ড শুমারিতে নিয়োজিত ব্যক্তিদের তালিকা প্রকাশ করে উপজেলা সমাজসেবা অফিস। এতে উপজেলার ১৪টি ইউনিয়নে ১২৬ জন তথ্য সংগ্রহকারী ও ১৪ জন সুপারভাইজার নিয়োগ দেওয়া হয়েছে।
এর প্রতিবাদে আজ দুপুরে বিভিন্ন স্লোগান দিয়ে উপজেলা পরিষদ ফটকের সামনে অবস্থান নেন ছাত্রদল নেতাকর্মীরা। পরে একটি বিক্ষোভ মিছিল উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। তারা তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে নিয়োগ কমিটির বিচার দাবি করেন। কর্মসূচিতে যুবদল নেতাদেরও উপস্থিত থাকতে দেখা গেছে।
জেলা ছাত্রদল নেতা নীরব জানান, প্রধানমন্ত্রীর নির্বাচনি ওয়াদা পূরণে নবাবগঞ্জে ফ্যামিলি কার্ড প্রাপ্তদের তথ্য সংগ্রহে মাঠকর্মী নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম করা হয়েছে। নিয়োগ প্রক্রিয়ায় আওয়ামী ফ্যাসিস্টদের প্রাধান্য দিয়ে তালিকা ঘোষণা করে কর্তৃপক্ষ। তিনি পুনর্নিয়োগ প্রক্রিয়ার দাবি জানান।
অভিযোগের বিষয়ে জানতে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সবুজ আলীর মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তাঁর সাড়া পাওয়া যায়নি। তবে অভিযোগ অস্বীকার করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিলরুবা ইসলাম সাংবাদিকদের বলেন, নিয়মনীতি অনুসরণ করেই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।

.png)

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের দ্রুত আরোগ্য ও সুস্বাস্থ্য কামনা করে চিঠি দিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
১ মিনিট আগে
গ্যাস ও বিদ্যুতের চলমান সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা করছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
২১ মিনিট আগে
মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল পরিদর্শনে গিয়ে কিছু যুবকের তোপের মুখে পড়েছেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা তাজউদ্দিন খান। এ ঘটনার নেপথ্যে হাসপাতালে থাকা লোকজনকে ‘দালাল’ আখ্যা দেওয়ার অভিযোগ রয়েছে।
৩৩ মিনিট আগে
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ আমলের প্রভাবশালী ছয় পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। বুধবার (১২ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরীর সই করা এই-সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়।
১ ঘণ্টা আগে