নাটশেল টুডেতে যোগ দিলেন অপূর্ব জাহাঙ্গীর

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক
ঢাকা

অপূর্ব জাহাঙ্গীর। সংগৃহীত ছবি

অনলাইনভিত্তিক সংবাদমাধ্যম ‘নাটশেল টুডে’র সম্পাদকীয় পর্ষদে যুক্ত হয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপপ্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর।

মঙ্গলবার (১১ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় প্রতিষ্ঠানটি।

‘নাটশেল টুডে’ বাংলাদেশসহ আন্তর্জাতিক পাঠকের কাছে পৌঁছানোর অংশ হিসেবে তাদের বার্তা বিভাগ পুনর্গঠন করছে। প্ল্যাটফর্মটির সম্পাদকীয় দৃষ্টিভঙ্গি, সংবাদকক্ষের মান, কনটেন্ট উন্নয়ন এবং নতুন ডিজিটাল কৌশল পরিচালনায় অবদান রাখবেন অপূর্ব জাহাঙ্গীর। সাংবাদিকতা ও গণযোগাযোগে তাঁর অভিজ্ঞতা এ প্রসারে ভূমিকা রাখবে বলে জানানো হয়।

একই সঙ্গে খ্যাতনামা ফিচার লেখক সাংবাদিক সাবরিনা ফাতমা আহমদকেও নিয়োগ দিয়েছে প্ল্যাটফর্মটি। নাটশেল টুডের ফিচার বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি।

প্ল্যাটফর্মটি আধুনিক ফরম্যাট ও ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে মিডিয়া পরিবেশনায় জোর দিচ্ছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত