মেহেরপুরে হাসপাতাল পরিদর্শনে তোপে জামায়াত এমপি

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
মেহেরপুর

মেহেরপুর জেনারেল হাসপাতাল পরিদর্শনে গিয়ে কিছু যুবকের তোপের মুখে পড়েন স্থানীয় এমপি তাজউদ্দিন খান। সংগৃহীত ছবি

মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল পরিদর্শনে গিয়ে কিছু যুবকের তোপের মুখে পড়েছেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা তাজউদ্দিন খান। এ ঘটনার নেপথ্যে হাসপাতালে থাকা লোকজনকে ‘দালাল’ আখ্যা দেওয়ার অভিযোগ রয়েছে।

বুধবার (১২ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটে।

পূর্বনির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে বুধবার দুপুরে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মেহেরপুর জেনারেল হাসপাতালে যান এমপি তাজউদ্দিন খান। ল্যাব পরিদর্শনের সময় সেখানে কর্মরত কয়েকজন যুবকের পরিচয়পত্র দেখতে চান তিনি। পরিচয়পত্র নিয়ে আপত্তি তুলে তাদের পুলিশের হাতে সোপর্দ করার কথা বলা হলে হট্টগোলের সৃষ্টি হয়।

সংসদ সদস্য তিন তলা থেকে বের হয়ে দুই তলায় পৌঁছালে সেখানে থাকা লোকজনের সঙ্গে জামায়াতের নেতাকর্মীদের বাকবিতণ্ডা ও হাতাহাতি হয়। এমপির সঙ্গে থাকা জামায়াত নেতারা অভিযোগ করেন, পরিস্থিতি শান্ত করতে গেলে সংসদ সদস্যকে লাঞ্ছিত করা হয়।

তবে মেহেরপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাহিদুল ইসলামের দাবি, হাসপাতালে থাকা লোকজনকে ‘দালাল’ হিসেবে আখ্যায়িত করায় সাধারণ মানুষ ক্ষুব্ধ হয়ে এমপির ওপর চড়াও হয়।

হাসপাতালের ভারপ্রাপ্ত সুপার ফজলুর রহমান অপ্রীতিকর ঘটনার কথা স্বীকার করেছেন।

ওজোপাডিকো কার্যালয়ে উত্তেজনা

হাসপাতালের ঘটনার পর এমপি তাজউদ্দিন খান মেহেরপুর ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো) কার্যালয়ে যান। সেখানে ফটকের সামনে একদল যুবক জড়ো হয়ে বিএনপির রাজনৈতিক স্লোগান দিতে থাকে। পরে মেহেরপুর সদর থানা পুলিশের সহযোগিতায় তিনি ওজোপাডিকো এলাকা থেকে বের হয়ে যান।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত