স্ট্রিম সংবাদদাতা

ময়মনসিংহের মুক্তাগাছায় বালুবোঝাই ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে তিন নারীসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।
সোমবার (৪ মে) দুপুর ১২টার দিকে ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কে উপজেলার কুমারগাতা সমিতিঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তিন নারীর নিহত হন। তাঁরা হলেন জামালপুর সদর উপজেলার রুহিলি শৈলিকান্দা গ্রামের খোরশেদ আলমের স্ত্রী শিউলি আক্তার (৩২) ও তাঁর মেয়ে খোশনুর জাহান (১২)। অন্যজন জামালপুরের পিয়ারপুর শৈলাকান্দা গ্রামের মৃত আবদুর রশিদের স্ত্রী চৌধুরী হোসনে আরা বেগম (৬৫)। তিনি পেশায় আইনজীবী ছিলেন। ময়মনসিংহ শহরের বড় বাজার এলাকায় বসবাস করতেন।
নিহত অপরজন ৩২ বছর বয়সি যুবক। তাঁর পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ। আহত অটোরিকশাচালক ময়মনসিংহ নগরের সানকিপাড়া এলাকার সোহেল মিয়া (২৬) চিকিৎসাধীন রয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মুক্তাগাছা থেকে ময়মনসিংহগামী বালুবোঝাই ট্রাকের সঙ্গে মুক্তাগাছাগামী সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। সড়কে উল্টে যায় ট্রাকটি। ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী তিন নারীর মৃত্য হয়। ট্রাকের চালক, তাঁর সহকারী (হেলপার) ও অটোরিকশার চালককে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে অটোচালকের মৃত্যু হয়। তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তিদের পরিচয় শনাক্ত করা যায়নি।
স্থানীয় একাধিক বাসিন্দা জানান, ট্রাক ও সিএনজি দুটোই দ্রুতগতিতে চলছিল। হঠাৎ অটোরিকশার চাকা পাংচার হয়ে সড়কের মাঝামাঝি চলে আসে। এ সময় ট্রাকটি কষে ব্রেক ধরলেও অটোরিকশার সঙ্গে সংঘর্ষের মুহূর্তে উল্টে যায়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে সড়কের পাশে ও ট্রাকটি রাস্তার মাঝে পড়ে থাকে।
পুলিশ জানায়, শিউলি আক্তার সৌদী প্রবাসী স্বামীকে টাকা পাঠিয়ে ময়মনসিংহ থেকে জামালপুরে ফিরছিলেন। চৌধুরী হোসনে আরা বেগম তাঁর ছোট মেয়ে তামান্না মুনতাকিনকে নিয়ে স্বামীর বাড়ি যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন।
মুক্তাগাছা ফায়ার স্টেশনের লিডার মোশাররফ হোসেন বলেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে ঘটনাস্থলে এসে তিন নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের পরিচয় শনাক্ত করা যায়নি। মরেদহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম জানান, দুর্ঘটনার পর দুটি যানবাহনকে জব্দ করে থানায় রাখা হয়েছে। আহত অবস্থায় তিনজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে ৩২ বছর বয়সি এক যুবকের মৃত্যু হয়। আহত এক নারীকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।

.png)

সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
৪ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
২১ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের নিউ চাষাড়ায় মাদক কারবারিদের ধরতে অভিযানে গিয়ে গুলি ও ইট-পাটকেল হামলার শিকার হয়েছে পুলিশ। এতে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। এছাড়া গুলিবিদ্ধ অবস্থায় চিহ্নিত মাদক কারবারি জসিম ও তাঁর সহযোগীকে আটক করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বেলা সাড়ে ৩টার দিকে নগরীর ফতুল্লা থানার নিউ চাষাঢ়া ইসদাইর রেলল
১ ঘণ্টা আগে