স্ট্রিম প্রতিবেদক

ঢাকা-১১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এম এ কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের করা লিভ টু আপিলের শুনানি নির্বাচনের আগে হচ্ছে না। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ আবেদনটির ওপর ‘নট টু ডে’ (আজ নয়) আদেশ দিয়েছেন।
এর ফলে আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এম এ কাইয়ুমের প্রতিদ্বন্দ্বিতা করতে আর কোনো আইনি বাধা রইল না বলে জানিয়েছেন আইনজীবীরা। তারা বলছেন, নির্বাচনের পরেই এই আবেদনের শুনানি হতে পারে।
আদালতে আজ কাইয়ুমের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম ও ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। সঙ্গে ছিলেন অ্যাডভোকেট মাহবুবুর রহমান খান। অন্যদিকে আবেদনকারী নাহিদ ইসলামের পক্ষে ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন লিপু ও অ্যাডভোকেট জহিরুল ইসলাম মূসা।
এর আগে হাইকোর্টে রিট খারিজ হওয়ার পর গত ৫ ফেব্রুয়ারি এম এ কাইয়ুমের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় লিভ টু আপিল (আপিল করার অনুমতি চেয়ে আবেদন) দায়ের করেছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও ১১ দলীয় জোটের প্রার্থী নাহিদ ইসলাম। আবেদনে কাইয়ুমের প্রার্থিতা বৈধ ঘোষণা ও তাকে ধানের শীষ প্রতীক বরাদ্দের সিদ্ধান্ত স্থগিত চাওয়া হয়েছিল।
রিটকারী পক্ষের আইনজীবীরা ভোটের আগেই আপিল বিভাগের চেম্বার আদালতে এই আবেদনের শুনানির চেষ্টা করেছিলেন। তবে আজ প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ নট টু ডে আদেশ দেওয়ায় নির্বাচনের আগে আর শুনানির সুযোগ থাকল না।
রিটকারী পক্ষের মূল অভিযোগ, এম এ কাইয়ুম প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র ভানুয়াতুর নাগরিক এবং তিনি নির্বাচনী হলফনামায় এই তথ্য গোপন করেছেন। সংবিধান ও গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী বিদেশি নাগরিকত্ব থাকলে কেউ সংসদ সদস্য পদে যোগ্য হতে পারেন না।
এর আগে গত ২ ফেব্রুয়ারি একই অভিযোগ এনে হাইকোর্টে রিট করেছিলেন নাহিদ ইসলাম। ৩ ফেব্রুয়ারি শুনানি শেষে বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চ রিটটি সরাসরি খারিজ করে দেন। হাইকোর্টের সেই আদেশের বিরুদ্ধেই সর্বোচ্চ আদালতে গিয়েছিলেন এনসিপির এই নেতা।
হাইকোর্টে শুনানিকালে কাইয়ুমের আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল আদালতকে বলেছিলেন, ‘কাইয়ুম বিগত সরকারের আমলে রাজনৈতিকভাবে নির্যাতিত হয়ে মালয়েশিয়ায় অনেকটা রিফিউজি স্ট্যাটাসে ছিলেন এবং ৫ আগস্টের পর দেশে ফিরেছেন। তিনি ভানুয়াতু বা অন্য কোনো দেশের নাগরিক নন।’
বিবাদীপক্ষ নাগরিকত্বের অভিযোগটিকে সামাজিক যোগাযোগমাধ্যমের গুজব ও এআই ব্যবহার করে তৈরি ভিত্তিহীন তথ্য হিসেবে অভিহিত করেছিল। এছাড়া প্রতীক বরাদ্দের পর ভোটের প্রচারণাকালে এমন রিট দায়ের করার আইনি সুযোগ নেই বলেও যুক্তি দেখানো হয়েছিল।
গত ৩ জানুয়ারি মনোনয়নপত্র বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা এম এ কাইয়ুমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন। এরপর ২২ জানুয়ারি তাকে ধানের শীষ প্রতীক বরাদ্দ দেওয়া হয়। রিটার্নিং কর্মকর্তার এসব সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করেই শেষ মুহূর্তের আইনি লড়াইয়ে নেমেছিলেন নাহিদ ইসলাম।

.png)

যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
৩৩ মিনিট আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
৪২ মিনিট আগে-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১ ঘণ্টা আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
২ ঘণ্টা আগে