স্ট্রিম সংবাদদাতা

খুলনার কয়রায় সিঁধ কেটে ঘরে ঢুকে ভবতোষ মৃধা (৪০) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় আহত হয়েছেন তাঁর স্ত্রী বিভা মৃধা।
গতকাল রোববার (১৭ মে) রাত ২টার দিকে উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নের মহেশ্বরীপুর গ্রামে এ ঘটনা ঘটে। কয়রা থানার ওসি শাহ আলম এসব তথ্য জানিয়েছেন।
ভবতোষ মৃধা ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের মৃত যশো মৃধার ছেলে। তিনি স্থানীয় গিলাবাড়ি বাজারে ফার্মেসির ব্যবসা করতেন। তাঁর স্ত্রী বিভা মৃধা জানিয়েছেন, রাত দেড়টা থেকে ২টার মধ্যে সিঁধ কেটে ঘরে ঢুকে হামলার ঘটনা ঘটে। জমি নিয়ে পূর্ববিরোধের জেরে হত্যা করা হয়েছে বলে তাঁর দাবি।
ভবতোষের মা আশুলতা মৃধা বলেন, ‘আমি পাশের ঘরে নাতনিকে নিয়ে ছিলাম। হঠাৎ বউমার কান্না শুনে গিয়ে দেখি- আমার খোকা রক্তে ভেসে পড়ে আছে।’
কয়রা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সুজিত কুমার বৈদ্য বলেন, হাসপাতালে আনার আগেই ভবতোষের মৃত্যু হয়েছে। শরীরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। গলা ও বুকে গভীর ক্ষত থেকে অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয়েছে।
ওসি জানান, প্রাথমিকভাবে চুরি বা ডাকাতির ঘটনা বলে মনে হচ্ছে না। ঘর থেকে কোনো মূল্যবান জিনিস খোয়া যায়নি। পূর্ব শত্রুতা বা ব্যক্তিগত বিরোধের বিষয় খতিয়ে দেখা হচ্ছে।

.png)

সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
৩ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
২০ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের নিউ চাষাড়ায় মাদক কারবারিদের ধরতে অভিযানে গিয়ে গুলি ও ইট-পাটকেল হামলার শিকার হয়েছে পুলিশ। এতে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। এছাড়া গুলিবিদ্ধ অবস্থায় চিহ্নিত মাদক কারবারি জসিম ও তাঁর সহযোগীকে আটক করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বেলা সাড়ে ৩টার দিকে নগরীর ফতুল্লা থানার নিউ চাষাঢ়া ইসদাইর রেলল
১ ঘণ্টা আগে