স্ট্রিম প্রতিবেদক

স্পিকার ও ডেপুটি স্পিকার না থাকায় ত্রয়োদশ জাতীয় নির্বাচনের পর নতুন সংসদ সদস্যদের প্রধান বিচারপতি অথবা প্রধান নির্বাচন কমিশনার শপথ পড়াতে পারেন বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল। বৃহস্পতিবার (৫ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি এ কথা বলেন।
অধ্যাপক আসিফ নজরুল বলেন, বর্তমান সংবিধান অনুযায়ী, নতুন সংসদ সদস্যদের শপথ পাঠ করানোর দায়িত্ব স্পিকারের। তিনি না থাকলে ডেপুটি স্পিকারের। আর তাঁরা না থাকলে অন্য বিধান আছে।
স্পিকার ও ডেপুটি স্পিকারের মধ্যে বর্তমানে একজন নিখোঁজ ও আরেকজন কারাগারে আছেন জানিয়ে আইন উপদেষ্টা বলেন, তাঁদের বিরুদ্ধে গুরুতর কিছু মামলা আছে এবং তাঁরা পদত্যাগও করেছেন। ফলে এই অবস্থায় তাঁদের দিয়ে শপথ পাঠ করানোর কোনো সুযোগ নেই।
বিকল্প হিসেবে আইন উপদেষ্টা বলেন, আইনে আছে, স্পিকার ও ডেপুটি স্পিকার না পারলে রাষ্ট্রপতি মনোনীত ব্যক্তি শপথ পড়াবেন। ৩ দিনের মধ্যে এটি না হলে প্রধান নির্বাচন কমিশনারও শপথ পড়াতে পারবেন।
অধ্যাপক আসিফ নজরুল বলেন, ‘এখন এটা সরকারের নীতিগত পর্যায়ের সিদ্ধান্ত। এখনই চূড়ান্ত কিছু বলতে পারব না। তবে আমাদের সামনে দুটি অপশন আছে। একটা হচ্ছে, রাষ্ট্রপতি মনোনীত কোনো ব্যক্তি শপথ পাঠ করাতে পারেন। সেক্ষেত্রে প্রধান বিচারপতি হতে পারেন। এটা যদি না হয়, তাহলে প্রধান নির্বাচন কমিশনার আছেন, তিনিই শপথ পাঠ করাবেন। এ ক্ষেত্রে একটা সমস্যা আছে, ৩ দিন অপেক্ষা করতে হবে। আমরা আসলে অপেক্ষা করতে চাই না, আমরা নির্বাচন হওয়ার পর যত দ্রুত সম্ভব শপথ গ্রহণের ব্যবস্থা করতে চাই।’
এখন বিষয়টি নিয়ে সংসদ সচিবালয়ের জ্যেষ্ঠ সচিবের সঙ্গে আলোচনা হবে জানিয়ে আইন উপদেষ্টা বলেন, তাঁর (জ্যেষ্ঠ সচিব) সঙ্গে কথা বলা হবে, আইন দেখা হবে। তারপর চূড়ান্ত পর্যায়ে প্রধান উপদেষ্টাকে অভিমত জানানো হবে।

নোয়াখালীর সেনবাগে প্রকাশ্য স্থানে গাঁজা সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে আরাফাত হোসেন ফাহিম (২২) নামে এক যুবক নিহত হয়েছেন।
২ ঘণ্টা আগে
রাজধানীর মৌচাকে স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল হোসেনকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় আরও দুই আসামিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। বুধবার (১০ জুন) রাতে লক্ষ্মীপুরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
৩ ঘণ্টা আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর খাইয়ারা রাস্তার মাথা এলাকায় থেমে থাকা ট্রাকের পেছনে কাভার্ডভ্যানের ধাক্কায় দুজন নিহত হয়েছে। স্থানীয়সহ আহত হয়েছেন আরও আটজন। তাদের মধ্যে পাঁচজনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
৪ ঘণ্টা আগে
বরিশাল নগরীর একটি বেসরকারি হাসপাতালে যুবদল নেতা মনির খানের (৩৮) মৃত্যুকে কেন্দ্র করে চিকিৎসক ও হাসপাতাল কর্মীদের সঙ্গে স্বজনের সংঘর্ষ হয়েছে। এতে উভয়পক্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন।
১২ ঘণ্টা আগে