স্ট্রিম সংবাদদাতা

মাত্র ১২০ টাকা চুরির অপবাদে খুঁটিতে বেঁধে অমানুষিক নির্যাতন, এই ‘অপমান সইতে না পেরে’ আত্মহননের পথ বেছে নিয়েছে এক কিশোরী (১৪)।
শুক্রবার (৮ মে) বিকেলে পাবনার চাটমোহর উপজেলার নিমাইচড়া ইউনিয়নের চিনাভাতকুর গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই অভিযুক্ত হান্নান মোল্লাকে (৪৫) আটক করেছে পুলিশ।
মৃত শ্রাবন্তী খাতুন একই গ্রামের দিনমজুর আলতাব হোসেনের মেয়ে। সে এক বছর ধরে প্রতিবেশী হান্নান মোল্লার বাড়িতে গৃহকর্মীর কাজ করত।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার সকালে হান্নান মোল্লার ঘরের আলমারি থেকে ১২০ টাকা হারিয়ে যায়। চুরির সন্দেহে শ্রাবন্তীকে অভিযুক্ত করেন হান্নান ও তাঁর স্ত্রী রুবিয়া খাতুন। একপর্যায়ে শ্রাবন্তীর দুই হাত রশি দিয়ে ঘরের বারান্দার খুঁটির সঙ্গে বেঁধে লাঠি দিয়ে পেটান। নির্যাতন করে কিশোরীর কাছ থেকে জোরপূর্বক স্বীকারোক্তি আদায়ের চেষ্টা করেন অভিযুক্তরা।
নির্যাতনের সময় উপস্থিত প্রতিবেশীদের কেউ কেউ তা মোবাইলে ভিডিও ধারণ করেন। সবার সামনে এমন অপমান, শারীরিক লাঞ্ছনায় মানসিকভাবে ভেঙে পড়ে শ্রাবন্তী। নির্যাতনের পর বাড়ি ফিরে সবার অগোচরে ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
শ্রাবন্তীর মা আছিয়া খাতুন ও বাবা আলতাব হোসেন বাড়িতে ফিরে মেয়ের ঝুলন্ত মরদেহ দেখে কান্নায় ভেঙে পড়েন।
চাটমোহর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
অভিযুক্ত হান্নান মোল্লাকে আটক করা হয়। তাঁর স্ত্রী রুবিয়া খাতুনকে পুলিশ আটক না করায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। এলাকাবাসীর অভিযোগ, রুবিয়া খাতুনও এই নির্যাতনের সমান অংশীদার ছিলেন।
শ্রাবন্তীর মামা সিফাত হোসেন আক্ষেপ করে বলেন, ‘আমার ভাগনি যদি চুরি করেও থাকে, তাঁর বাবা-মাকে জানানো যেত। কিন্তু তা না করে সবার সামনে খুঁটিতে বেঁধে পিটিয়েছে। এই অপমান সইতে না পেরেই মেয়েটা নিজের জীবন দিল। আমরা এর দৃষ্টান্তমূলক বিচার চাই।’
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, ‘প্রাথমিক তদন্তে নির্যাতনের সত্যতা পাওয়া গেছে। মূল অভিযুক্ত হান্নান মোল্লাকে আটক করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তদন্তের মাধ্যমে অন্য জড়িতদের বিরুদ্ধেও দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।’

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ফলো-আপ চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষার জন্য লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। বঙ্গভবনের প্রেস উইং জানায়, আজ শনিবার সকাল ৭টা ৪৫ মিনিটে রাষ্ট্রপতিকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়মিত বাণিজ্যিক ফ্লাইট বিজি-২০১ হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়।
২৫ মিনিট আগে
খুলনার বটিয়াঘাটা উপজেলায় আজিজুল ইসলাম নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (৮ মে) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার উত্তর রাঙ্গেমারী বটতলা সংলগ্ন একটি বিলে এ ঘটনা ঘটে।
৩৪ মিনিট আগে
আমেরিকা যাওয়ার সময় পরিবারের স্বপ্ন ছিল—নাহিদা আক্তার বৃষ্টি যখন দেশে ফিরবেন, তাঁর নামের আগে যুক্ত হবে ‘ডক্টর’ বা ‘পিএইচডি’ খেতাব। কিন্তু নিয়তির নির্মম পরিহাসে ৯ মাস পর সেই বৃষ্টির নিথর দেহ ফিরল দেশে, তাও আবার খণ্ডিত আকারে।
১ ঘণ্টা আগে
গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউতকোনা গ্রামে একই পরিবারের শিশুসহ পাঁচজনকে গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে এবং কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। গাজীপুর পুলিশ সুপার মো. শরিফ উদ্দীন এ তথ্য নিশ্চিত করেছেন।
২ ঘণ্টা আগে