স্ট্রিম ডেস্ক

কূটনীতিকদের পরিবারের সদস্যদের বাংলাদেশে থাকা সব মিশন থেকে ফিরিয়ে নেওয়া সিদ্ধান্ত নিয়েছে ভারত। বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় মঙ্গলবার (২০ জানুয়ারি) এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ভারতের একাধিক সরকারি সূত্র জানিয়েছে।
বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচনের কয়েক সপ্তাহ আগে এমন পদক্ষেপ নিল ভারত সরকার। আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে ত্রয়োদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। কূটনীতির ভাষায় বাংলাদেশকে একটি ‘নন-ফ্যামিলি’ পোস্টিং হিসেবে ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে ভারত। তবে আনুষ্ঠানিকভাবে এখনো তা ঘোষণা করা হয়নি বলে একাধিক ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে।
এ সিদ্ধান্তের অধীনে ঢাকায় দেশটির হাইকমিশনসহ পাঁচটি মিশনই ‘নন-ফ্যামিলি’ পোস্টিং হবে। তবে পাঁচটি কূটনৈতিক মিশনই ‘পূর্ণ সক্ষমতায় কার্যক্রম’ চালিয়ে যাবে বলে বিষয়টি সম্পর্কে জানেন এমন কর্মকর্তাদের উদ্ধৃত করে খবর দিয়েছে হিন্দুস্তান টাইমস।
ভারতের সংবাদ সংস্থা এএনআই– এর বরাতে একই খবর দিয়েছে টাইমস অব ইন্ডিয়াও। উভয় প্রতিবেদনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাত দেওয়া হলেও, কারও নাম উল্লেখ করা হয়নি। এমনকি দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের কারও বক্তব্য প্রতিবেদনে নেই।
ভারত সরকারের একাধিক সূত্র পিটিআইকে জানিয়েছে, বাংলাদেশে নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় পূর্ব-সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ভারতীয় হাইকমিশন ও সহকারী হাইকমিশনগুলোতে কর্মরত ভারতীয় কর্মকর্তাদের ওপর নির্ভরশীল ব্যক্তিদের ফিরতে বলা হয়েছে।
ঢাকায় ভারতীয় হাইকমিশন রয়েছে। সহকারী হাইকমিশনগুলো রয়েছে খুলনা, রাজশাহী, চট্টগ্রাম ও সিলেটে। সবগুলো মিশন থেকেই কূটনীতিক ও অন্য কর্মকর্তাদের পরিবারের সদস্যদের ফিরিয়ে নিচ্ছে ভারত।
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে পতনের পর শেখ হাসিনা পালিয়ে ভারতে অবস্থান নিলে দেশটির সঙ্গে কূটনৈতিক টাপাপড়েন দেখা দেয়। এরই ধারাবাহিকতায় সাম্প্রতিক সপ্তাহে বিক্ষোভের পর উভয় দেশই তাদের মিশনগুলোতে নিরাপত্তা জোরদার করেছে। সর্বশেষ আইপিএল থেকে বাংলাদেশের ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়া নিয়ে সম্পর্ক আরও শীতল হয়েছে।

.png)
-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
৩৮ মিনিট আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
১ ঘণ্টা আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে