স্ট্রিম প্রতিবেদক

জনগণের দীর্ঘ ও স্বল্পমেয়াদি প্রত্যাশা পূরণ করতে সরকার নিরন্তর কাজ করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও স্থিতিশীলতা বজায় রেখে ব্যবসা-বাণিজ্যের জন্য অনুকূল পরিবেশ নিশ্চিত করাই বর্তমান সরকারের প্রধান লক্ষ্য।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)-এর পরিচালনা পর্ষদের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমরা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। গত ১০-১৫ বছর ধরে চলে আসা বাজার সিন্ডিকেট ভেঙে দিতে সরকার বদ্ধপরিকর। ব্যবসা-বাণিজ্যের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা প্রথাগত পদ্ধতির বাইরে গিয়ে নতুন ও সৃজনশীল উদ্যোগ গ্রহণ করব।”
পরিবহন খাত নিয়ে মন্ত্রী বলেন, “আমরা এই খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে চাই। এ জন্য সারা দেশে চাঁদাবাজি নির্মূলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। প্রাথমিকভাবে বিভাগীয় ও বড় শহরগুলো থেকে এই কার্যক্রম শুরু হবে। এ কাজে প্রশাসন ও পুলিশসহ সবার সহযোগিতা প্রয়োজন।”
বৈঠকে ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদ আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, চাঁদাবাজি প্রতিরোধ ও পরিবহন খাতে শৃঙ্খলা ফেরাতে স্বরাষ্ট্রমন্ত্রীর সহযোগিতা কামনা করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন ডিসিসিআই-এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রাজীব এইচ চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট মো. সালেম সোলায়মান এবং সচিব ড. একেএম আসাদুজ্জামান পাটোয়ারী।

রাজধানীর মৌচাক এলাকায় ভাগ্নের ডাকে একটি বিরোধের সালিস করতে গিয়ে প্রতিপক্ষের ছুরিকাঘাতে নিহত হয়েছেন মোহাম্মদ বিল্লাল হোসেন তালুকদার (৪৫) নামে স্বেচ্ছাসেবক দলের সাবেক এক নেতা।
৮ ঘণ্টা আগে
রাজধানীর পল্লবীতে স্কুলশিক্ষার্থী রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। রামিসার পরিবার, স্বজন ও প্রতিবেশীদের চাওয়া—রায় যেন দ্রুত কার্যকর হয়।
৯ ঘণ্টা আগে
দীর্ঘদিন বন্ধ থাকার পর মরিশাসে বাংলাদেশের শ্রমবাজার চালু হচ্ছে। শীঘ্রই দুই দেশের মধ্যে এ সংক্রান্ত সমঝোতা স্মারক (এমওইউ) সই হবে।
৯ ঘণ্টা আগে
দেশের চামড়া ও চামড়াজাত পণ্যের রপ্তানিতে কোনো অগ্রগতি নেই। বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, তিন বছর ধরে এই খাতের রপ্তানি এক বিলিয়ন ডলারের ঘরে আটকে আছে।
১০ ঘণ্টা আগে