স্ট্রিম প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান।
আজ সোমবার (৮ সেপ্টেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে ডাকসু নির্বাচন সংক্রান্ত এক আলোচনা শেষে সাংবাদিকদের এই তথ্য জানান উপাচার্য।
অধ্যাপক নিয়াজ আহমেদ বলেন, ‘এটি হবে আমাদের সবারই বিজয়ের দিন। আমরা আল্লাহর ওপর ভরসা রাখছি, মানুষের শুভবুদ্ধির ওপর বিশ্বাস রাখছি। নির্বাচনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছি। এ বিষয়ে আমাদের শিক্ষার্থীদের যে ব্যাপক আগ্রহ আছে, সারাদেশ যে আমাদের পাশে দাঁড়িয়েছে—সেই শক্তিতে আমরা নিজেদের প্রতিষ্ঠা করছি। সেটিকে ভিত্তি করে আমরা এগিয়ে যাচ্ছি।’
নির্বাচন নিয়ে তিনি বলেন, ‘এটি গণঅভ্যুত্থানের মূল্যবোধের সঙ্গে সঙ্গতিপূর্ণ। এর মধ্য দিয়ে গণতান্ত্রিক চর্চাকে প্রাতিষ্ঠানিকীকরণ করবো। সেই প্রক্রিয়ায় বিজয়ী ও বিজিত—উভয়েরই বড় মাপের ভূমিকা আছে। দীর্ঘদিন ধরে অকার্যকর একটি প্রতিষ্ঠানকে মানুষের মতামত ও নেতৃত্ব চর্চার প্ল্যাটফর্ম হিসেবে সক্রিয়করণে তারা ভূমিকা রাখবেন।’
সাইবার হামলা নিয়ে এক প্রশ্নের জবাবে অধ্যাপক নিয়াজ আহমেদ খান বলেন, ‘বিভিন্ন পরিসরে নানারকম সমস্যা হচ্ছে। আমরা প্রতিদিনই কিছু না কিছু মোকাবিলা করছি। এ বিষয়টিও কিছুটা আলোচিত আছে। আজকে বিটিআরসি ছিল না। কিন্তু অসুবিধা নেই, তাদের সঙ্গে আমাদের নিয়মিত যোগাযোগ আছে। আমরা আমাদের তরফ থেকে চেষ্টা করছি এবং সবাইকে সঙ্গে নিয়ে কাজ করছি।’
উপাচার্য বলেন, ‘সব জায়গাতেই আইনশৃঙ্খলা পরিস্থিতি যতটুকু সম্ভব সমন্বিতভাবে করার চেষ্টা করছি। তবে সবচেয়ে আগে থাকবে আমাদের শিক্ষক, আমাদের প্রক্টোরিয়াল টিমের সদস্য, আমাদের স্বেচ্ছাসেবীরা, আমাদের বিএনসিসি, আমাদের রোভার স্কাউট। এরপর থাকবে আইনশৃঙ্খলা বাহিনী।’
অধ্যাপক নিয়াজ আহমেদ বলেন, ‘আমরা পুরো বিষয়টা সাংবাদিকদের চোখের সামনে রাখতে চাই। তারা আমাদের পরীক্ষিত বন্ধু। আমরা পুরো বিষয়টা স্বচ্ছ রাখতে চাই। আমি মনে করি, স্বচ্ছতাই হবে আমাদের সবচেয়ে বড় শক্তি।’

.png)

সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি রোববার (২৬ জুলাই) শ্রদ্ধা নিবেদন করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। পরে স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।
১৯ মিনিট আগে
প্রবাসীদের সুবিধার্থে রাজধানীর আশকোনায় হজ্জ ক্যাম্পে ১০০ শয্যার আবাসন ব্যবস্থা চালু হবে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। রোববার (২৬ জুলাই) হজ্জ ক্যাম্প পরিদর্শন শেষে তিনি এ কথা জানান।
৩০ মিনিট আগে
রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা নিয়ে স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)। রোববার (২৬ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের এ কথা জানান ইসি সচিব আখতার আহমেদ।
৩৫ মিনিট আগে
শুধু চাকরির পেছনে না ছুটে কৃষিভিত্তিক শিল্প, অ্যাগ্রো বিজনেস ও উদ্ভাবনী কৃষি উদ্যোগের মাধ্যমে তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
৪৪ মিনিট আগে