বাংলাদেশ থেকে ব্যবসা গুটিয়ে নিচ্ছে না এলপিপি, বিজিএমইএর সঙ্গে যৌথ বিবৃতি

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ১১ আগস্ট ২০২৬, ২৩: ১৫
পোশাক কারখানায় কাজ করছেন এক শ্রমিক। সংগৃহীত ছবি

বকেয়া পাওনা নিয়ে বিরোধ তৈরি হলেও বাংলাদেশ থেকে ব্যবসা গুটিয়ে নিচ্ছে না এবং সোর্সিং কার্যক্রম সীমিত করবে না পোল্যান্ডের শীর্ষ পোশাক কোম্পানি এলপিপি এসএ।

মঙ্গলবার (১১ আগস্ট) বিজিএমইএ ও এলপিপির যৌথ বিবৃতিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

যৌথ বিবৃতিতে দুই পক্ষ তৈরি পোশাক খাতে স্থিতিশীল পরিবেশ বজায় রাখতে এবং পাওনাসংক্রান্ত বিরোধের সুষ্ঠু সমাধানে একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছে।

পোলিশ ব্র্যান্ড এলপিপি জানিয়েছে, বাংলাদেশে তাদের সোর্সিং কার্যক্রম পর্যালোচনার মূল উদ্দেশ্য ছিল কর্মীদের সুরক্ষা, আইনি নিশ্চয়তা ও টেকসই ব্যবসায়িক পরিবেশ নিশ্চিত করা। এটি বাংলাদেশের পোশাক কারখানার বিরুদ্ধে কোনো নেতিবাচক পদক্ষেপ নয়।

বিজিএমইএ জানায়, চলমান বিরোধ নিরসনে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সরকারি কর্তৃপক্ষের সঙ্গে নিবিড় যোগাযোগ রক্ষা করা হচ্ছে। পাশাপাশি এলপিপির কর্মকর্তা-কর্মচারীরা যাতে কোনো ভিত্তিহীন আইনি জটিলতা বা হয়রানির মুখে না পড়েন, সে বিষয়েও সহযোগিতা করা হবে।

বর্তমানে বাংলাদেশের ৩৫০টিরও বেশি পোশাক কারখানা এলপিপির সঙ্গে বাণিজ্য পরিচালনা করছে। সীমিতসংখ্যক প্রতিষ্ঠানের বিরোধের কারণে পুরো পোশাক খাত যেন ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়ে দুই পক্ষই সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।

বিষয়:

বিজিএমইএ
Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত