স্ট্রিম প্রতিবেদক

৭১ টিভির চেয়ারম্যান মোস্তফা কামালসহ চার কর্মকর্তার বিরুদ্ধে সমন জারি করেছেন আদালত। মঙ্গলবার (১১ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তারের আদালত আগামী বৃহস্পতিবার তাদের হাজিরার জন্য নির্দেশ দেন।
তথ্যটি নিশ্চিত করেছেন মামলার আইনজীবী হাসিবুর রশীদ। প্রতারণা ও অপরাধমূলক বিশ্বাসভঙ্গের অভিযোগে করা মামলার অন্য আসামিরা হলেন– ৭১ টিভির চিফ অপারেটিং অফিসার (সিওও) শফিক আহমেদ, মানবসম্পদ বিভাগের এজিএম অসীম কুমার এবং হিসাব বিভাগের জেনারেল ম্যানেজার সুমন ভৌমিক।
মামলার বাদী প্রতিষ্ঠানটির বার্তা বিভাগের সাবেক কোঅর্ডিনেটর বাবুল আক্তার গত ২৮ জুন আদালতে এ মামলা করেন। মামলার অভিযোগে বলা হয়, ২০২৫ সালের ১ মে বার্তা বিভাগে যোগ দেওয়া বাবুল আক্তারের অফিসিয়াল বায়োমেট্রিক ও সিম চলতি বছরের ১২ মে কোনো নোটিশ ছাড়াই বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।
পরে গত ১২ জুন আইনজীবীর মাধ্যমে লিগ্যাল নোটিশ পাঠানো হলে, কর্তৃপক্ষ তার মোট পাওনা দুই লাখ ১১ হাজার ৮৪০ টাকার মধ্যে ৮৮ হাজার ১২৫ টাকা পরিশোধ করে। তবে বাকি ১ লাখ ২৩ হাজার ৩১৫ টাকা পরিশোধ করা হয়নি বলে অভিযোগে উল্লেখ করা হয়।
বাদীর অভিযোগ, বকেয়া পাওনা পরিশোধের জন্য আসামিদের সঙ্গে যোগাযোগ করলে তারা দ্রুত টাকা দেওয়ার আশ্বাস দেন। পরে ‘আজ দেব, কাল দেব’ বলে তাকে ঘোরাতে থাকেন। গত ২৫ জুন বিকেলে ৭১ টেলিভিশনের কার্যালয়ে বকেয়া পাওনা চাইতে গেলে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে।

.png)

দুর্নীতি ও অর্থ আত্মসাতের মামলায় সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনসহ ২০ জনের বিরুদ্ধে করা তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ২৭ অক্টোবর দিন ধার্য করেছেন আদালত। দুর্নীতি দমন কমিশন (দুদক) প্রতিবেদন জমা না দেওয়ায় নতুন এ তারিখ দেওয়া হয়েছে।
১৭ মিনিট আগে
মেহেরপুর সীমান্তের শূন্যরেখা এলাকায় কাজ করার সময় এক বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এ ঘটনার পর সীমান্তে কর্মরত দুই ভারতীয়কে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে দিয়েছে স্থানীয়রা। মঙ্গলবার সকালে জেলার সদর উপজেলার ইছাখালী সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
আগামী ২৭ আগস্ট জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আহ্বান করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ। মঙ্গলবার (১১ আগস্ট) সংসদ সচিবালয়ের আইন প্রশাসন শাখা-১-এর প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
১ ঘণ্টা আগে
হামের উপসর্গে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। মৃতদের কারও হাম শনাক্ত হয়নি। মঙ্গলবার (১১ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে বলা হয়েছে, এ সময়ে দেশে ৮৭২ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে।
১ ঘণ্টা আগে