স্ট্রিম প্রতিবেদক

চট্টগ্রাম বন্দরে চলমান ধর্মঘট দুই দিনের জন্য স্থগিত করা হয়েছে। আগামী শুক্রবার ও শনিবার বন্দরকেন্দ্রিক সব ধরনের কর্মবিরতি ও প্রতিবাদ কর্মসূচি স্থগিত থাকবে বলে ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) নৌপরিবহন উপদেষ্টা সাখাওয়াত হোসেনের সঙ্গে বৈঠকের পর ‘চট্টগ্রাম বন্দর রক্ষা আন্দোলন পরিষদ’ এ সিদ্ধান্তের কথা জানায়। পরিষদের পক্ষ থেকে বলা হয়, আলোচনার প্রেক্ষিতে সাময়িকভাবে কর্মসূচি স্থগিত করা হয়েছে। তবে দাবি আদায়ে তাঁরা সতর্ক অবস্থানে রয়েছেন।
নিউ মুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) সংযুক্ত আরব আমিরাতভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের কাছে ইজারা দেওয়ার প্রস্তাব করা হয়েছে। এর বিরোধিতায় শ্রমিকরা এই আন্দোলন শুরু করেন। ওই প্রস্তাব বাতিলসহ একাধিক দাবিতে তাঁরা কর্মবিরতি ও বিক্ষোভে নামেন।
বৈঠক শেষে নৌপরিবহন উপদেষ্টা বলেন, বন্দর কার্যক্রম বন্ধ করার কোনো এখতিয়ার কারো নেই। তিনি জানান, দেশের অর্থনীতির জন্য বন্দর সচল রাখা অত্যন্ত জরুরি। বিশেষ করে উড়োজাহাজের জ্বালানিসহ নিত্যপ্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ পণ্য আমদানিতে বন্দরের ভূমিকা অপরিসীম।
উপদেষ্টা বন্দর উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধির ওপর জোর দেন। আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্য আনতে তিনি বিদেশি বিনিয়োগ ও আন্তর্জাতিক চুক্তির গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দেন যে বন্দরকেন্দ্রিক কোনো ধরনের বিশৃঙ্খলা বা নাশকতার ঘটনা ঘটলে তা কঠোরভাবে দমন করা হবে।
আন্দোলনকারীরা জানান, দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে তাঁরা আপাতত আন্দোলন স্থগিত করতে সম্মত হয়েছেন। তবে দুই দিনের মধ্যে দাবি পূরণ না হলে আবারও কঠোর কর্মসূচিতে যাওয়ার ঘোষণা দেন তাঁরা। চট্টগ্রাম বন্দর রক্ষা আন্দোলন পরিষদের সমন্বয়ক হুমায়ুন কবির বলেন, নির্ধারিত সময়ের মধ্যে তাঁদের প্রধান দাবিগুলো বাস্তবায়ন না হলে ধর্মঘট পুনরায় শুরু হবে। তাঁদের দাবির মধ্যে রয়েছে বন্দর চেয়ারম্যানের অপসারণ এবং এনসিটি ইজারা দেওয়ার সিদ্ধান্ত বাতিল।
উল্লেখ্য, গত বুধবার থেকে শুরু হওয়া এই ধর্মঘটে চট্টগ্রাম বন্দর কার্যত অচল হয়ে পড়ে। দেশের প্রায় ৯১ শতাংশ রপ্তানি এই বন্দর দিয়ে পরিচালিত হয়। ধর্মঘটের কারণে বহির্নোঙরে একাধিক জাহাজ আটকে থাকে। পণ্য খালাস না হওয়ায় জাহাজগুলো নোঙরেই অবস্থান করে। পাশাপাশি ১৯টি অফডক থেকে কনটেইনার পরিবহন সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়।
বর্তমান পরিস্থিতিতে বন্দর এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদ্যোগে ধাপে ধাপে বন্দর কার্যক্রম স্বাভাবিক করার চেষ্টা চলছে। আমদানি-রপ্তানি বাণিজ্যে সৃষ্ট এই নজিরবিহীন সংকট নিরসনে সরকারের উচ্চপর্যায়ের আশু হস্তক্ষেপ কামনা করেছেন ব্যবসায়ীরা। ডিসিসিআই ও বিজিএমইএসহ দেশের শীর্ষ ১০টি ব্যবসায়ী সংগঠনের নেতারা এই দাবি জানান।

.png)

সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
৪ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
২২ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের নিউ চাষাড়ায় মাদক কারবারিদের ধরতে অভিযানে গিয়ে গুলি ও ইট-পাটকেল হামলার শিকার হয়েছে পুলিশ। এতে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। এছাড়া গুলিবিদ্ধ অবস্থায় চিহ্নিত মাদক কারবারি জসিম ও তাঁর সহযোগীকে আটক করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বেলা সাড়ে ৩টার দিকে নগরীর ফতুল্লা থানার নিউ চাষাঢ়া ইসদাইর রেলল
১ ঘণ্টা আগে