স্ট্রিম প্রতিবেদক

শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে মাদকাসক্ত, ভবঘুরে ও পাগলমুক্ত করার জন্য একটি বিশেষ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।
আজ শনিবার এই অভিযান পরিচালনা করে প্রক্টরিয়াল টিম, এস্টেট অফিস এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদর (ডাকসু) সমন্বয়ে গঠিত একটি যৌথ দল। অভিযান চলাকালে ক্যাম্পাসের বিভিন্ন স্থান থেকে ইয়াবা, গাঁজা, ড্যান্ডি, সুইসহ বিভিন্ন মাদকদ্রব্য ও সরঞ্জাম জব্দ করা হয়।
এ ছাড়া, অভিযানকারী দল মাদকদ্রব্যের পাশাপাশি ছিনতাইয়ের কাজে ব্যবহৃত ধারালো ছুরি, ব্লেড, কাঁচিসহ বেশ কিছু অস্ত্র উদ্ধার করে। এ সময় যৌনপল্লির বিজ্ঞাপনের কার্ড এবং কিছু টাকাও পাওয়া যায়।
উদ্ধারকৃত এসব সামগ্রীসহ হাতেনাতে আটক হওয়া একজনকে তাৎক্ষণিকভাবে শাহবাগ থানায় সোপর্দ করা হয়েছে বলে জানানো হয়।
অভিযান প্রসঙ্গে ডাকসুর সমাজসেবা সম্পাদক যুবাইর বিন নেছারী (এবি জুবায়ের) বলেন, 'শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করতে পারে এমনসব মানুষ যেন ক্যাম্পাস এলাকায় ঢুকতে না পারে, সেই দীর্ঘস্থায়ী সমাধানের পথেই আমরা হাঁটছি।'

.png)

যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
৩৭ মিনিট আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
১ ঘণ্টা আগে-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১ ঘণ্টা আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
২ ঘণ্টা আগে