স্ট্রিম প্রতিবেদক

দেশে চলমান বিদ্যুৎ ও গ্যাস সংকট মোকাবিলায় পাইপলাইনের মাধ্যমে ভারতের কাছে আরও বেশি ডিজেল চেয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার (৬ আগস্ট) সচিবালয়ে ভারতের হাইকমিশনারের সঙ্গে বৈঠকে বাংলাদেশের এই চাহিদা কথা জানান বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।
বৈঠক শেষে সাংবাদিকদের জ্বালানিমন্ত্রী বলেন, দুই দেশের মধ্যে যে ডিজেল পাইপলাইন রয়েছে, সেখানে আগের চেয়ে বেশি ডিজেল সরবরাহ করতে ভারতকে অনুরোধ জানানো হয়েছে।
বৈঠকে শেখ হাসিনার সাম্প্রতিক সংবাদ সম্মেলন নিয়ে কথা হয়েছে কি না জানতে চাইলে জ্বালানিমন্ত্রী বলেন, ‘আমি শেখ হাসিনা সম্পর্কে কিছু বলতে চাই না। উনি তো অনেক কিছুই করেন। দেশটা ধ্বংস করে দিয়ে গেছেন।’
মন্ত্রী জানান, মহেশখালীর বিকল হওয়া ভাসমান এলএনজি টার্মিনালের (এফএসআরইউ) কারিগরি মেরামতের কাজ আজ বিকেলের মধ্যেই শেষ হবে। বিকেল থেকে গ্যাস সঞ্চালন আবার শুরু হলে যেসব এলাকায় লাইনের চাপ কমে গিয়েছিল সেখানে পরিস্থিতির উন্নতি হবে এবং দুই থেকে তিন দিনের মধ্যে সরবরাহ স্বাভাবিক জায়গায় ফিরে আসবে। গ্যাস সংকটের কারণে যেসব বিদ্যুৎকেন্দ্র বন্ধ হয়ে গিয়েছিল, এফএসআরইউ সচল হওয়ার পর সেগুলোও আবার চালু করা সম্ভব হবে বলে জানান তিনি।
সামাজিক মাধ্যমে বিদ্যুতের ভূতুড়ে বিলের অভিযোগ নিয়ে মন্ত্রী বলেন, ‘প্রমাণসহ বিল নিয়ে আসতে বলা হলেও কেউ আসেনি।’
তিনি বিদ্যুতের ব্যবহারের হার বৃদ্ধি ও মূল্যবৃদ্ধির কারণ উল্লেখ করে জানান, জুন মাস থেকে গ্রাহক পর্যায়ে বিদ্যুতের মূল্য বাড়ানো হয়েছে। সম্প্রতি এক সাংবাদিকের ৭ হাজার টাকা বিল আসার অভিযোগ এসেছিল। পরীক্ষা করে দেখা গেছে তিনি দুটি এসি, ফ্রিজ ও ব্লেন্ডার চালান। এত সরঞ্জাম ব্যবহারের পর ৭ হাজার টাকা বিলকে অস্বাভাবিক বলা চলে না।
জ্বালানিমন্ত্রী বলেন, পৃথিবীর কোথাও এত কম খরচে এতগুলো যন্ত্র চালানো যায় না।

.png)

‘সমকামিতার’ অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শেখ মুজিবুর রহমান হলের দুই আবাসিক শিক্ষার্থীকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে হল প্রশাসন। তদন্ত কমিটির সুপারিশে তাদের আবাসিক সিটও বাতিল করা হয়েছে।
৩ ঘণ্টা আগে
জাতীয় মানবাধিকার কমিশন আইন এবং গুম প্রতিরোধ ও প্রতিকার আইনের খসড়া মন্ত্রিসভায় অনুমোদন পাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
৩ ঘণ্টা আগে
জ্ঞান, মনন ও সৃজনশীলতার বিকাশে প্রতি মঙ্গলবার ‘চিলড্রেন ডে’ পালনের উদ্যোগ নিয়েছে জাতীয় জাদুঘর কর্তৃপক্ষ। এ উপলক্ষে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য প্রতি মঙ্গলবার বিনামূল্যে জাদুঘর পরিদর্শনের সুযোগ দেওয়া হচ্ছে।
৪ ঘণ্টা আগে
এখন থেকে এক ব্যক্তি অন্য ব্যক্তির ব্যাংক হিসাব বা মোবাইল ওয়ালেটে টাকা পাঠাতে পারবেন। আগামী ১ নভেম্বর থেকে এ ব্যবস্থা চালু হবে।
৪ ঘণ্টা আগে